Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নৌকার হাল ধরে আলোচনায় বিএনপির শীর্ষ দুই নেতা
জাতীয়

নৌকার হাল ধরে আলোচনায় বিএনপির শীর্ষ দুই নেতা

By Sibbir OsmanNovember 17, 2019Updated:November 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : নৌকার হাল ধরে এবার আলোচনায় এসেছেন খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। নৌকার হাল ধরা তাদের একাধিক ছবি ফেসবুকে প্রকাশিত হলে মুহূর্তেই তা ভাইরাল হয়। অসংখ্য নেতা-কর্মী ছবিগুলোতে লাইক ও মন্তব্য করেছেন।
নৌকার হাল ধরে আলোচনায় বিএনপির শীর্ষ দুই নেতা

Advertisement

নেতা-কর্মীরা ফেসবুকে লিখেছেন- ‘শক্ত করে হাল ধরেন। সামনে অনেক বড় তুফান’, ‘গণমানুষের কান্ডারি। গন্তব্য বিজয়ের দারপ্রান্তে’, ‘কতদূর নিয়ে যাবে এ তরণী’, ‘শেষ পর্যন্ত নৌকার হাল!’ ‘বৈচিত্র্য মানুষকে দীর্ঘায়ু করে’, ‘বেঁচে আছি, ভাই! দোয়া করবেন’। এসব মন্তব্যের মধ্য দিয়ে রাজনীতিতে তাদের আক্ষেপ ও প্রত্যাশার কথা জানিয়েছেন নেতা-কর্মীরা।

জানা যায়, খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ২০০৮ সালে খুলনা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। আর ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেককে হারিয়ে মেয়র নির্বাচিত হন নগর বিএনপির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। এরপর দীর্ঘ সময় রাজনৈতিক হামলা-মামলা ও পুলিশের গ্রেফতার আতঙ্কে দুজনেই কোণঠাসা হয়ে পড়েন। তবে তাদের ঘিরেই আবারও বিএনপি খুলনার রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বলে ফেসবুকের ওই ছবিতে মন্তব্য করেছেন নেতা-কর্মীরা। নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু এই ছবিগুলো পোস্ট করেন। এদিকে বিএনপি থেকে দল বদল করা খুলনা সিটি করপোরেশনের সেই বারোজন ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে অবশেষে ছয় জনকে আওয়ামী লীগের সদস্য টিকিট দেওয়া হয়েছে। এ ছাড়া আরও চারজনকে সদস্য টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ২৪ মার্চ খুলনা হাদিস পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিপন্থি ওই বারোজন ওয়ার্ড কাউন্সিলর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

২০১৮ সালে সর্বশেষ কেসিসির নির্বাচনে এসব কাউন্সিলর বিএনপি ও স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এদিকে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে যোগদানের মেয়াদ একবছর না হওয়ায় দলের চলমান সম্মেলনে তাদের প্রাথমিক সদস্যপদ দেওয়া নিয়ে বিপত্তি বাধে। সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুরে আওয়ামী লীগের সম্মেলনে তাদের কাউকেই সদস্য টিকিট দেওয়া হয়নি। তবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে শুক্রবার সন্ধ্যায় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল দলে যোগ দেওয়া চার কাউন্সিলরকে আওয়ামী লীগের সদস্য টিকিট দেন। এর আগে আরও দুই কাউন্সিলরকে সদস্য টিকিট দেওয়া হয়।

তারা হলেন- ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা শানু, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠু ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, হাইকমান্ডের সম্মতিতে তাদের দলে নেওয়া হয়েছিল। এখন হাইকমান্ডের সিদ্ধান্তে সদস্যপদ দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

June 25, 2026
pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

June 25, 2026
বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

June 25, 2026

Latest News

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa