Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
জাতীয় স্লাইডার

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

By Saiful IslamDecember 1, 20193 Mins Read

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Advertisement
জুমবাংলা ডেস্ক : বেতন বৃদ্ধি, খোরাকি ভাতা, চাকরী স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) রাত থেকে লাগাতার ধর্মঘট পালন করছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। তবে খোরাকি ভাতার আশ্বাসে শনিবার মধ্যরাত থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে আন্দলনকারীরা। খোরাকি ভাতা আগামী বছরের মার্চ মাস থেকে দেয়া হবে এমন আশ্বাস দেয়া হয়। শ্রম অধিদপ্তরের ডিজির সাথে দীর্ঘ বৈঠকে এই সিন্ধান্ত নেয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার (৩০ নভেম্বর) রাতে শ্রম অধিদফতরে নৌযান শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।’

আকতারুল ইসলাম বলেন, ‘আজকের (শনিবার) সভায় মূল দাবিটি ছিল খাদ্যভাতা। সভায় মালিকদের আগামী মার্চের মধ্যে খাদ্যভাতা দেয়ার আশ্বাসে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়েছেন। অন্যান্য দাবিগুলোর বিষয়ে গত বুধবারের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’

শ্রম অধিদফতরের মহাপরিচালক একে এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, মালিক প্রতিনিধিসহ অন্যান্য শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁদাবাজি বন্ধ, বর্ধিত বেতন, খাদ্যভাতা দেয়াসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত (১২টার পর) থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এর আগে গত বুধবার সচিবালয়ে ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেবেন মালিক। এটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি-না তা তদারকি করবে নৌপরিবহন অধিদফতর।

বৈঠকে নৌপরিবহন শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড গঠনের বিষয়ে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালককে তা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।

বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের তাদের শনিবার (৩০ নভেম্বর) থেকে আহুত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। পরে বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে নৌযান শ্রমিক ফেডারেশন। ওইদিন শ্রমিক প্রতিনিধিদের নিয়েও সভা করে ফেডারেশন। সেখানে দাবি আদায় না হওয়ার পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মসূচি পালন থেকে সরে না আসার সিদ্ধান্ত নেয়া হয়।

দাবিগুলোর মধ্যে যা আছে

১. বাল্কহেডসহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ। ২০১৬ সালের ঘোষিত গেজেট মোতাবেক কেরানি, কেবিনবয় ও ইলেকট্রিশিয়ানসহ সব নৌযান শ্রমিককে বেতন প্রদান।

২. ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ। সকল নৌযান শ্রমিককে খাদ্যভাতা প্রদান। এনড্রোস, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ। কর্মস্থল ও দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ।

৩. নৌযান শ্রমিককে মালিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দিতে হবে। নৌযান শ্রমিককে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নদীর নাব্যতা রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন। মাস্টার/ড্রাইভার পরীক্ষা, সনদ বিরতণ, সনদ নবায়ন, পরিদর্শনসহ নৌপরিবহন অধিদফতরের সকল প্রকার অনিয়ম ও শ্রমিক হয়রানি বন্ধ। চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দরে আউটারে চলাচলকারী শ্রমিকদের সি-এলাউন্স দিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026

Latest News

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa