প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: নড়াইলে পৃথক দুটি মাদক মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

পৃথক দুটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি হচ্ছে -যশোরের কোতয়ালী মডেল থানার খোজারহাট গ্রামের দক্ষিণপাড়ার অজিত কুমার দেবনাথের ছেলে কার্তিক দেবনাথ, চৌগাছা কারিকর পাড়ার খোকন আহম্মেদ মন্ডলের ছেলে জুয়েল রানা ও চৌগাছা হুদাপাড়ার আহসান মোল্যা ওরফে কুটির ছেলে জহুরুল ইসলাম। রায় ঘোষণার সময় কার্তিক দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মো: জুয়েল রানা ও জহুরুল ইসলাম রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক দুটি মামলার বিরবণে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর বেলা পৌনে ৪টার সময় যশোর থেকে নড়াইল অভিমূখী একটি আলমসাধু নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের আবাদ গ্রাম নামক স্থানে পৌঁছালে কর্তব্যরত পুলিশ গাড়ির চালকের টুলবক্সের নিচে থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযেগে পুলিশ কার্তিক দেবনাথ ও মো: সোহেল রানাকে গ্রেফতার করে। এ মামলায় স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে আসামি কার্তিক দেবনাথ দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

এছাড়া ২০১২ সালের ১০ নভেম্বর বেলা সকাল ১০টার সময় যশোর থেকে নড়াইল অভিমূখী ইঞ্জিনচালিত একটি করিমান গাড়ি  সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কর্তব্যরত পুলিশ গাড়ির নিচে থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযেগে পুলিশ জহুরুল ইসলাম ও মো: সোহেল রানাকে গ্রেফতার করে। এ মামলায় স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামি মো: জুয়েল রানা ও জহুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ৫০হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.