
শনিবার দুপুরে শহরের নতুন বাসটার্মিনালে ৪০০ শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে খাদ্য সামগ্রী শ্রমিকদের হাতে তুলেদেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারণ
সম্পাদক ছাদেক আহম্মেদ খান, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম বাপ্পি, মিঠুন বিশ্বাস রাজু, স্দ্বীপ মজুমদান, যুগ্ম-সম্পাদ সজল আহম্মেদ শ্রাবন, নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে চাল ৫ কেজি, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি সাবান। এসময় শ্রমিক ইউনিয়নের নেতৃবন্দসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



