Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নয়া নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটবে না বিজেপি: অমিত শাহ
আন্তর্জাতিক ওপার বাংলা

নয়া নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটবে না বিজেপি: অমিত শাহ

By Shamim RezaJanuary 4, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির রামলীলা ময়দান থেকে মমতাকে ‘দিদি’ ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরও যেন মন গলেনি মমতার। এরই মধ্যে বিজেপি সভাপতি অমিত শাহ জানালেন কড়া বার্তা। মমতা নিজের ভোটব্যাঙ্ক সামলাচ্ছেন, কিন্তু হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাবেনই। নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এক ইঞ্চিও পিছু হটবে না বিজেপি বলে সাফ জানিয়েছেন অমিত শাহ। খবর আনন্দবাজার পত্রিকা’র।

অমিত শাহের এমন বক্তব্যের জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেসও। দলের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়, ‘তৃণমূল নেত্রী আগেই বলেছেন জীবন থাকতে তিনি রাজ্যে সিএএ, এনআরসি করতে দেবেন না। আমাদেরও চ্যালেঞ্জ রইল, বিজেপি করে দেখাক।’

জোধপুরের সভায় আজ শনিবার মমতাকেই আক্রমণের মূল লক্ষ্য করেছিলেন অমিত শাহ। মেরুকরণের রাজনীতি উস্কে দিয়ে তৃণমূলনেত্রীর প্রতি তিনি প্রশ্ন ছোড়েন, ‘কোথায় যাবেন নমশূদ্র মানুষেরা? কোথায় যাবেন বাংলাভাষী শরণার্থীরা? আমি মমতা দিদিকে প্রশ্ন করতে চাই, এঁরা আপনার কী ক্ষতি করেছেন? বাঙালি দলিত, বাংলাভাষী হিন্দুরা আপনার কী ক্ষতি করেছেন? কেন এঁদের নাগরিকত্বের বিরোধিতা করছেন?’

একই রকম চড়া সুরে তৃণমূল শীর্ষ নেতৃত্বও পাল্টা বলেছেন, ‘অমিত শাহ না-চেনেন পশ্চিমবঙ্গ, না-জানেন উদ্বাস্তুদের প্রকৃত সমস্যা কী। তাঁর জেনে রাখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছেন। তার ফলে উদ্বাস্তুরা জমির অধিকার পেয়েছেন, নাগরিকত্বের স্বীকৃতি পেয়েছেন। পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য, যেখানে উদ্বাস্তুদের এই অধিকার দেওয়া হয়েছে। আর সেই সত্য গোপন করে বিভ্রান্তি ছড়াতে চাইছেন অমিত শাহ। তাঁর দুরভিসন্ধি সফল হবে না।’

আসামের অভিজ্ঞতা সামনে রেখে এনআরসির দরুন মানুষের হয়রানির আশঙ্কা নিয়ে সরব হয়েছেন মমতা। অমিত শাহ বলেন, ‘মমতা দিদি আপনি বলেছেন, মানুষের লাইন পড়ে যাবে। নানা রকম প্রমাণ চাওয়া হবে। আমি বাংলায় বাস করা সব শরণার্থীকে আশ্বস্ত করছি, আপনারা এত দিন প্রতারিত হয়ে এসেছেন। আর সহ্য করতে হবে না। আপনাদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে। মমতা দিদিকে ভয় পাবেন না। মমতা দিদি আপনাদের ভাল চান না, নিজের ভোটব্যাঙ্ক সামলাতে চান।’

অমিত শাহের অভিযোগ, মমতার সঙ্গে ‘রাহুলবাবা’ (রাহুল গাঁধী), মায়াবতী, কেজরীবাল, এসপি, বামেরা জোট বেঁধে মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁর কথায়, ‘সব দল একজোট হলেও নাগরিকত্ব আইন থেকে এক ইঞ্চিও পিছু হটবে না বিজেপি।’ মমতাকে অমিত শাহের প্রশ্ন, গত কয়েক দশকে বাংলাদেশ, পাকিস্তানে সংখ্যালঘুর সংখ্যা কমে গিয়েছে কেন? তাদের মেরে ফেলা হয়েছে, ধর্মান্তর করা হয়েছে, নাকি তারা ভারতে এসেছেন? তাদের উপরে নির্যাতন হয়েছে, তার থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন হতে পারে না বলে দাবি করেছেন অমিত শাহ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

February 4, 2026
home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

February 4, 2026
এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

February 4, 2026
Latest News
সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.