
আজ (৩০ এপ্রিল) প্রথম ধাপে জেলার দেবীগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম রবির উপস্থিতিতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় দেবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক নাসির চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সহিদুর রহমান লাবুসহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বোদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ময়দানদিঘীর মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও জরুরি সামগ্রী বিতরণ করা হয়। এসময় বোদা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকীবুল হাবিব বাবলা, রেলপথ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে রংপুর বিভাগের বাসিন্দা যারা ঢাকায় কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এখন নিজেদের এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত ৮ এপ্রিল ঢাকার হাজারীবাগ এলাকার লেদার টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে কর্মহীন পরিবারের মাঝে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সমিতিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



