Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পঞ্চমবারের মতো ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে চায় ভারত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পঞ্চমবারের মতো ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে চায় ভারত

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 10, 2022Updated:ফেব্রুয়ারি 10, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই চলমান সিরিজ নিজেদের করে নিয়েছে  ভারত। এবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্য টিম ইন্ডিয়ার।

পঞ্চমবারের মতো ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে চায় ভারত
ফাইল ছবি
Advertisement

পঞ্চমবারের মত ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। অন্য দিকে  ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য জয় দিয়ে সিরিজ শেষ করা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের সিরিজে এর আগে  ওয়েস্ট ইন্ডিজকে চারবার হোয়াইটওয়াশ করেছে ভারত। এরমধ্যে দু’বার ঘরের মাঠে, দু’বার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সর্বশেষ ২০১৮ সালে ঘরের মাঠে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো ভারত।

সিরিজের প্রথম ম্যাচেই বিশে^র প্রথম দল হিসেবে ওয়ানডেতে এক হাজার ম্যাচের  বিশ^রেকর্ড করে ভারত। মাইলফলক র্স্পশের ম্যাচে ৬ উইকেটে জয় পায়  ভারত।

দ্বিতীয় ম্যাচে পেসার প্রসিদ্ধ কৃষ্ণর বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারায় ভারত। কৃষ্ণ ৯ ওভার বল করে মাত্র ১২ রানে ৪ উইকেট নেন।

তবে প্রথম দুই ম্যাচেই ভারতের ব্যাটারদের পারফরমেন্স আশানুরুপ ছিলো না। দুই ম্যাচে ১টি করে হাফ-সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও মিডল-অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।

সাবেক দলনেতা বিরাট কোহলির কাছ থেকে বড় রানের অপেক্ষায় ভারত। ২ ম্যাচে ২৬ রান করেছেন তিনি। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির।

তবে কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নন ভারত অধিনায়ক রোহিত। ২০২৩ ওয়ানডে বিশ^কাপের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে বলে জানান রোহিত। তিনি বলেন, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখে দল তৈরি করা হচ্ছে। তাই দলে মাঝে মধ্যেই কিছু পরিবর্তন করা হচ্ছে। একটা ভাল দল তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি আমরা।’

এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে দলের সাথে অনুশীলন শুরু করেছেন শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার। তাদের খেলার ব্যাপারে সিদ্বান্ত নিবে টিম ম্যানেজমেন্ট। তবে এখনও কোয়ারেন্টাইনে আছেন রুতুরাজ গায়কোয়াড় ও নবদীপ সাইনি।

এ দিকে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ব্যাটারদের কাছ থেকে সেরা পারফরমেন্সের প্রত্যাশা অধিনায়ক কাইরন পোলার্ডের। তিনি বলেন, ‘দুই ম্যাচেই ব্যাটাররা খারাপ খেলেছে। কোন বড় ইনিংস নেই স্বীকৃত ব্যাটারদের। জয় দিয়ে সিরিজ শেষ করতে হলে, ব্যাটারদের জ¦লে উঠতে হবে।’

২০০৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।

এখন পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১৩৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৬৬টি, ওয়েস্ট ইন্ডিজের ৬৩টি। ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), রুতুুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋসভ পান্থ, দীপক চাহার, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান কিশান, শাহরুখ খান, আবেশ খান এবং লোকেশ রাহুল।

ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমার বোনার, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রানডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
Latest News
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa