Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির নিশ্চয়তা চায় পটুয়াখালীর ‘মান্তা সম্প্রদায়’
জাতীয় বিভাগীয় সংবাদ

মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির নিশ্চয়তা চায় পটুয়াখালীর ‘মান্তা সম্প্রদায়’

By Hasan MajorJuly 6, 20232 Mins Read

মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির নিশ্চয়তা চায় পটুয়াখালীর ‘মান্তা সম্প্রদায়’

Advertisement
গোপাল হালদার, পটুয়াখালী: ‘মুজিববর্ষের’ উপহার সেমি পাকা ঘর পেয়ে নতুন জীবন পেয়েছেন পটুয়াখালীর অবহেলিত ও অনগ্রসর ‘মান্তা’ সম্প্রদায়ের মানুষরা। তবে তাদের এখন একমাত্র চিন্তা মৃত্যুর পর কবরের জায়গা পাওয়া নিয়ে। কারণ তাদের নিজস্ব কোনও জমি নেই।

এই জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ১৫০টি মান্তা পরিবারে ৫০০ মানুষের বাস। এখানকার অধিকাংশ মানুষ আগে মাছ ধরে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। তবে এখন দিনমজুর পেশায় বেশিরভাগ জড়িত।

একটা সময় ছিল অবহেলিত ও অনগ্রসর মান্তা সম্প্রদায়ের মানুষরা ভাসমান জীবন যাপন করতো। মূলতঃ নৌকায় জন্ম তাদের। বসবাস এবং মৃত্যুও সেখানে। নৌকায় মাছ ধরে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করত তারা। বর্তমানে ‘মুজিববর্ষের’ উপহার সেমি পাকা ঘর পেয়ে নতুন জীবন পেয়েছে ওই সম্প্রদায়ের মানুষরা।

আগে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে নৌকায় নৌকায় মাছ ধরে ও বিক্রি করে দিন কাটাতেন। ঝড়-বন্যায় অনেকের মৃত্যুও ঘটেছে। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে মাথার ওপর যেমন ছাদ পেয়েছেন, তেমনি জীবন বদলানোর নতুন আশাও দেখছেন তারা। আর খাওয়া-দাওয়া, ঘুমানোর কোনো চিন্তা নেই। এখন শুধু মরার পর যেন সাড়ে তিন হাত মাটিতে শরীরটা ঢাকতে পারেন এমন একটা জায়গা পাওয়ার নিশ্চয়তা চান তারা।

মান্তা সম্প্রদায়ের আব্দুস সাত্তার বলেন, ‘আমার বাবা যখন মারা যায় তখন আমি লাশ নৌকায় করে এই চর ওই চর করতে করতেই দিন পার হয়ে যায়। আমার বাবার লাশ দাফন করার জন্য সারে তিন হাত মাটি কেউই দেয়নি। পরবর্তীতে নদীর পারে লাশ দাফন করি। বাংলাদেশ সরকার আমাদের থাকার জায়গা দিলেও কবরস্থানের জন্য কোনো জায়গা নেই। আমাদের মান্তা পরিবারের একটাই দাবি-সরকার তো আমাদের ভাসমান স্কুল দিয়েছে ঘর দিয়েছে এখন যদি কবরস্থানের জন্য একটু জায়গা নির্ধারণ করে দেয় তাহলে মরেও শান্তি পাবো।’

এই সম্প্রদায়ের আরেক সদস্য হারুন সরদার বলেন, ‘কাইন্দা কাইন্দা চোহের পানি দিয়া যদি গাং বানাই তারপরও আমাগো মরার পর জায়গা দেয় না। কতো মানষের হাত পাও ধরি তারাপরও আমাগো কোনো জায়গা দেয় নাহ।’

মান্তা সম্প্রদায়ের নারী সদস্য ময়না বেগম বলেন, ‘আমার সন্তান মারা যায় পাঁচ বছর আগে। সন্তান মারা যাওয়ার পরে কান্নাকাটি করেও কারো কাছে কবরের জন্য সারে তিন হাত মাটি ভিক্ষাও পাইনি। এখন সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে মরেও একটু শান্তি পাবো।’

বিষয়টি মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করে জমি অধিগ্রহণ করে স্থায়ী কবরের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa