Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পটুয়াখালীর যুবকের সুমধুর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
আন্তর্জাতিক জাতীয়

পটুয়াখালীর যুবকের সুমধুর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী

By Sibbir OsmanMarch 8, 20232 Mins Read

পটুয়াখালীর যুবকের সুমধুর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী

জুমবাংলা ডেস্ক: ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন। রয়েছে ভিন্ন ঐতিহ্যও। সেই ঐতিহ্যের অংশ হিসেবেই বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন ও ক্বেরাত প্রতিযোগিতা। স্বতঃস্ফূর্ত মনে অংশগ্রহণ করেন বাংলাদেশের হাফেজ ক্বারীরাও। তার মধ্যেই একজন হলেন প্রতিভাবান আন্তর্জাতিক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানী। তিনি বাংলাদেশের কৃতি সন্তান। লাল সবুজের গৌরব। সুমিষ্ট কন্ঠের অধিকারী। তার কন্ঠে রয়েছে হৃদয় স্পর্শ করা আবেগ এবং সুরের অপূর্ব মূর্ছনা। তার অনন্য কণ্ঠস্বর তাকে মুসলিম বিশ্বের বিভিন্ন সেমিনার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে।

তিনি ১৯ মে ২০০৩ সালে রাজধানী ঢাকাতে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ী পটুয়াখালী দুমকির দুমকি উপজেলার পার্শ্ববর্তী এলাকা বদরপুর দরবার শরীফে। পিতা ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাতা সাইয়্যেদা নাইমা খাতুন। তাঁরা ৩ ভাই। সবার বড় তিনিই। মা-বাবার নয়নমনি। তাঁর শিক্ষার হাতেখড়ি শুরু হয় মা-বাবার থেকেই।

অতঃপর তিনি বাংলাদেশের খ্যাতিমান হাফেজ উস্তাদুল কুর্রা ওয়াল হুফ্ফাজ শাইখ ক্বারী নাজমুল হাসান (দা: বা:) পরিচালিত তাহফিজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা ঢাকাতে পড়াশোনা করে ২০১৩ সালে কুরআনুল কারীম মুখস্ত সম্পন্ন করেছেন এবং ক্বারী ডিগ্রি অর্জন করেন।
পটুয়াখালীর যুবকের সুমধুর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী

Advertisement

তারপর থেকেই তিনি জাতীয় পর্যায় সহ বিভিন্ন টেলিভিশন এবং সভা সেমিনারে প্রশংসনীয় কোরআন তেলাওয়াত করেন। এমনকি কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায়ও তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। তাঁর সুমিষ্ট তেলাওয়াত শুনে শ্রোতারা মুগ্ধ হয়।

২০১৮ ইংরেজি সাল খেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি দেন, ওখানে তিনি হাই স্কুল সহ বর্তমানে সিটি বিশ্ববিদ্যালয় অব নিউইয়র্কে অধ্যায়ণরত আছেন।

তিনি ড. শাইখ আব্দুল ফাত্তাহ ত্বারুতী আযহারী হাফিঃ এবং শাইখ মুস্তাজিবুর রহমান আল-আযহারী হাফিঃ এর কাছে মিশর জামেয়া আল-আযহার থেকে ১০ ক্বেরাত পরেছেন।

প্রতি বছর রমজান মাসে তিনি বাংলাদেশ ও নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে কুরআন তেলাওয়াত করে আসছেন।

ইতালি যাওয়ার বড় ‍সুযোগ, আগ্রহীদের জন্য নতুন করে জরুরি নির্দেশনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa