Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন
স্লাইডার

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

By Arif ArmanMay 27, 20262 Mins Read

ঈদুল আজহা

Advertisement

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। বুধবার (২৭ মে) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের পরে পশু জবাইয়ের মাধ্যমে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে দিনটি।

দীর্ঘদিনের ধর্মীয় রীতি অনুসরণ করে জেলার প্রায় ২৫ হাজার মানুষ দেশের অন্যান্য এলাকার একদিন আগে ঈদ পালন করছেন। প্রায় একশ বছরের পুরোনো এই প্রথা এখনও স্থানীয়দের কাছে ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সালের দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার কয়েকজন ধর্মীয় আলেম ও দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালনের প্রচলন শুরু করেন। পরে ধীরে ধীরে জেলার আরও বিভিন্ন এলাকায় এই রীতি ছড়িয়ে পড়ে। বর্তমানে সদর উপজেলার বদরপুরসহ আশপাশের ৩৫টি গ্রামে একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।

ঈদ উপলক্ষে সকাল ৮টায় বদরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামাতকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে নামাজ ও কোরবানিকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের এলাকায় ছোটবেলা থেকেই এভাবেই ঈদ হয়ে আসছে। দেশের অন্য জায়গায় পরদিন ঈদ হলেও আমরা আগে নামাজ আদায় করি এবং কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। এটা আমাদের পারিবারিক ও সামাজিক ঐতিহ্যের অংশ হয়ে গেছে।

বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, আজ সকাল ৮টায় দরবার শরীফে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিত হলে আমরা সেই হিসাব অনুযায়ী রোজা ও ঈদ পালন করি।

তিনি আরও বলেন, চাঁদের হিসাব মিলিয়ে আমরা ঈদ পালন করি ও প্রায় একশ বছর ধরেই এ নিয়ম অনুসরণ করা হচ্ছে। চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া দরবার ও সাতকানিয়ার পীরের মাধ্যমে পটুয়াখালীর বদরপুর এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন শুরু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 22, 2026
    Army

    ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

    June 22, 2026
    PM

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

    June 22, 2026

    Latest News

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    Army

    ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

    PM

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

    তারেক রহমান

    জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

    নিয়ন্ত্রণ

    ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

    নির্বাচনে লড়ার প্রস্তুতি

    জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

    সতর্ক করলো

    মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

    মারা গেছেন

    মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

    তেলের দাম

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

    সশস্ত্র হামলা

    নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa