Advertisement
জুমবাংলা ডেস্ক : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ ( গলাচিপা-দশমিনা) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

গত ২২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে জানানো হয়। তবে বিজ্ঞপ্তিটি গত ২৭ অক্টোবর প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গন অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর সক্রিয় ভূমিকা পালন করেন। তাই নূরুল হক নূরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং বিষয়টি অতিব জরুরী উল্লেখ করে, সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য ও বলা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি বলেন,‘ কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি, ওই আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবহিত করা হয়েছে।’

জানা যায়, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শক্ত অবস্থানে রয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান আল মামুন। তবে নূরুল হক নূরের বাড়িও এই আসনে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নূরের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বীতা।

বিএনপির সাথে গণঅধিকার পরিষদের জোট হলে জোটের মনোনয়ন বাগিয়ে নিতে পারেন নূর এ কারণে স্থানীয়রা মনে করছেন, স্থানীয় বিএনপি ও গন অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধ না জড়াতেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন,‘ সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

মূলত, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা কমপ্লিন করেছে তাদের অসহযোগিতা করা হচ্ছে। তাই তাদের সহযোগীতা করার জন্য এই নির্দেশনা।’

এ বিষয় জানতে চাইলে গন অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর যায়যায়দিনকে বলেন, ‘আমরা গন অধিকার পরিষদ শুরু থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম,বিগত দিনগুলোতে আমরা বিএনপির সহ ৪১টি দলের সাথে যুগপৎ আন্দোলন করেছি।

তবে সম্প্রতি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সাথে কিছু টা সমস্যা তৈরি হচ্ছে। আর সে কারণেই বিভিন্ন জেলায় বিএনপির পক্ষ থেকে এ ধরনের একটি চিঠি দিয়েছে। বিএনপির মত একটি বৃহৎ গনতান্ত্রিক দলের এ ধরনের উদ্যোগ কে আমরা স্বাগত জানাই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.