Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পটুয়াখালীর মহাসড়কে অবৈধ টোল আদায় বন্ধ করলো পুলিশ
জাতীয়

পটুয়াখালীর মহাসড়কে অবৈধ টোল আদায় বন্ধ করলো পুলিশ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 8, 2020Updated:September 8, 20203 Mins Read

পটুয়াখালীর মহাসড়কে অবৈধ টোল আদায় বন্ধ করলো পুলিশ

Advertisement

জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন ধরে পটুয়াখালী সেতুর দক্ষিণপাশে মহাসড়কে মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে পৌর কর্তৃপক্ষের টোল আদায় বন্ধ করে দিয়েছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের সুত্র ধরে গত ৬ সেপ্টেম্বর পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ মইনুল হাসান এ অবৈধ টোল আদায় বন্ধ করে দেন।

পটুয়াখালী পুলিশ সুপার বলেন, ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়, যে সকল পৌরসভা মহাসড়কে বাস/ট্রাক র্টামিনালের বাইরে বক্স বসিয়ে টোল/ট্যাক্স আদায় করছে, তা সম্পূর্ন অবৈধ। তাই টোল আদায় বন্ধ করা হয়েছে।

এদিকে অবৈধ এই টোল আদায় বন্ধে তৎকালীণ সময়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আদেশ দেয়া হলেও অজ্ঞাত কারণে অবৈধ এই টোল আদায় বন্ধ হয়নি। যে কারণে খেসারত দিতে হতো পরিবহন সেক্টরকে।

পটুয়াখালী ট্রাক সমিতি সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে পটুয়াখালী সেতু দক্ষিণ পাশে বক্স বসিয়ে টোল আদায় শুরু করে পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। একইভাবে কলাপাড়া উপজেলায় শেখ কামাল সেতু সংলগ্ন মহসড়কের পাশে বক্স বসিয়ে টোল আদায় করা হতো র্দীঘদিন ধরেই।

কিন্তু মন্ত্রণালয়ের একটি আদেশে বলা হয়, যানবাহন পণ্য পরিবহন অথবা ওঠা-নামার ক্ষেত্রে যদি পৌর স্ট্যান্ড/র্টামিনাল ব্যবহার করে তা হলে সংশ্লিষ্ট পরিবহন পৌরসভাকে টোল/ট্যাক্স দেবে। কিন্তু পৌর কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মূল আদেশ অমান্য করে পৌরসভার সড়ক ব্যবহার করা সকল পরিবহন ও ট্রাক থেকে টোল আদায় শুরু করে। টোল আদায়ের এই ধারাবাহিকতা দীর্ঘ ৪-৫ বছর ধরে চলে আসছিল।

পটুয়াখালী পৌরসভার টোল আদায় করা ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন জানান, মাত্র দুই মাস আগেই সঠিকভাবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পটুয়াখালী পৌরসভা থেকে টোল আদায়ের দরপত্র লাভ করেন তিনি। এ জন্য পৌর তহবিলে তাকে ১২ লাখ টাকা জমা দিতে হয়। কিন্তু গত ০৬ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান খান টোল আদায় অবৈধ গণ্য করে বন্ধ করে দিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, এলজিআরডি মন্ত্রণালয়ের একটি আদেশে টোল আদায় অবৈধ বলে গণ্য করা হয়েছে। তাই মন্ত্রণালয়ের আদেশ পুলিশ বাস্তবায়ন করেছে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, টোল আদায় বিগত দিন থেকেই হচ্ছে। তবে নিয়মানুযায়ী ট্রাকগুলো শহরের কোনো স্থানে দাঁড়িয়ে পণ্য পরিবহন ওঠা-নামা করবে। কিন্তু ট্রাকগুলো মহসড়কেই পণ্য পরিবহন করছে। তাই মহসড়কে বক্স বসিয়ে টোল আদায় করা হতো। যেহেতু এটা নিয়ে আপত্তি উঠেছে। তাই আমরা সঠিক প্রক্রিয়ার টোল আদায় করবো।

এদিকে পটুয়াখালী সেতুর পাশে পটুয়াখালী পৌরসভার অবৈধ টোল আদায় বন্ধ হলেও পৌরসভার নাম ব্যবহার করে কলাপাড়া সেতুর উত্তরপাড় থেকে টোল আদায় করছে স্থানীয় একটি চাঁদাবাজ বাহিনী। এমন অভিযোগ কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হালদারের।

তিনি জানান, কলাপাড়া পৌরসভা মহাসড়কে কোন টোল আদায় করেনি। তবে একটি চক্র শেখ কামাল সেতু সংলগ্ন মহসড়কে টোল আদায় করছে। এর প্রতিকার চেয়ে প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার পরেও টোল আদায় বন্ধ হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa