
আজ শুক্রবার রাজধানীর উত্তরায় যুবলীগের এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। এ সময় যুবলীগকে অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে ওমর ফারুক বলেন, ‘আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, যারা এই কাজ করে তাদের ধরুন। যত বড় নেতাই হোক- আমি করলে আমাকেও ধরুন।
‘স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নেই’- মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ‘ওয়ার্কার হও, ওভার ওয়ার্কার হইও না; বেশি শিক্ষিত দরকার নাই, পিএইচডি তাত্ত্বিকের দরকার নাই। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একজন কাঠুরিয়া, ভারতের প্রেসিডেন্ট একজন চা বিক্রেতা। এত ফটর ফটর কোরো না। রাজনীতি সবার জন্য; শিক্ষিত হয়ে শ্রেষ্ঠত্বের বড়াই যারা করে, সেই সবচেয়ে বড় শয়তান।’
তিনি বলেন, ‘যুবলীগ করতে হলে ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে কী? হাউ টু ম্যানেজ, হাউ টু অ্যাডজাস্ট। আপনি যদি ম্যানেজ করতে না পারেন সংসারেও সুখী হতে পারবে না, জীবনেও না।’
পৃথিবীর সব থেকে বড় মিথ্যা ‘আই লাভ ইউ’ মন্তব্য করে ওমর ফারুক আরও বলেন, কী তাই না? ক্লাস সিক্সে একবার বলছেন, টেনে আবার বলছেন, কলেজে বলছেন, ভার্সিটিতে বলছেন, কতোজনকে বলছেন! এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে? আপনি ম্যানেজ করতে না পারলে প্রেম করবেন কিভাবে?’
এ সময় যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘নেতা হইছো তাই না? পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না। এটা মাথায় রেখো। বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



