Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় স্বাধীনতা-একুশে পদক ‘বেচে দেবেন’ নির্মলেন্দু গুণ, সরকারকে ১ মাসের আল্টিমেটাম
জাতীয়

স্বাধীনতা-একুশে পদক ‘বেচে দেবেন’ নির্মলেন্দু গুণ, সরকারকে ১ মাসের আল্টিমেটাম

By Saiful IslamOct 26, 2022, 12:10 AM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : চড়ামূল্যে গ্যাস সিলিন্ডার কেনার ক্ষতি পোষাতে ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ বেচে দেয়ার কথা ভাবছেন কবি নির্মলেন্দু গুণ।

Advertisement

চেষ্টা করে দীর্ঘদিনেও ঢাকায় নিজের বাড়িতে গ্যাস সংযোগ না পাওয়ায় এমন প্রতিক্রিয়া দিয়েছেন ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত খ্যাতিমান এ কবি।
নির্মলেন্দু গুণ
মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মলেন্দু গুণ লেখেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?’

তিনি লেখেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুত-সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়ামূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেয়া হলো।’

স্ট্যাটাসের বিষয়টি নিয়ে নির্মলেন্দু গুণ বলেন, ‘প্রত্যেকবার আমার গ্যাস কিনতে হয়, বাজারে যেতে হয়, লোক পাঠাতে হয়, তাদের ভাড়া দিতে হয়, আকস্মিকভাবে রাতে গ্যাস শেষ হয়ে গেলে, দরকার পড়লেও কিছু করতে পারছি না, চা খেতে পারছি না… সমস্যা তো হচ্ছে।’

এ জন্য ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ বেচে দেয়ার বিষয়টি সত্যি সত্যি লিখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো সিরিয়াসলি… এইসব লেখার মধ্যে একটা রসিকতার টান থাকেই। এর ভেতর থেকে মদ্দা কথা উঠে আসে, কিন্তু লেখার ঢং তো… সবার লেখা তো একই রকম হয় না।’

তবে রাষ্ট্রীয় পদক প্রাপ্তদের নানা সুবিধার কথা রাষ্ট্রের সিরিয়াসলি ভাবা উচিত বলেও মনে করেন কবি।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে আছে যারা রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হয়, তারা রেলে গেলে একটা টিকিট সে সহজে পায়, তাকে প্রাধান্য দেয়া হয়। বিমানের একটা টিকিট সে সহজে পায়। গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন এগুলো সে অন্যদের চেয়ে অগ্রাধিকার পায়।

‘তুমি যখন তাকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে সাধারণ নাগরিকের থেকে আলাদা করেছোই, তাকে আলাদা সুযোগ সুবিধা দাও, এটা তো সুযোগ-সুবিধাও না, আমাদেরকে তো ফ্রি দেয়ার জন্য বলছি না, মাফ করে দাও এরকমও তো বলছি না। আমি বলছি তারা (রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তরা) যখন নতুন বাড়িঘর তৈরি করবে, যখন যেন বিদ্যুৎ ও গ্যাসের সংযোগটা অগ্রাধিকার ভিত্তিতে পায়। কিন্তু আজকে সাত বছর হতে চললো আমাকে বিদ্যুতের সংযোগ এখনও দেয়নি। টাকাও জমা দেয়া আছে।’

১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে কবি নির্মলেন্দু গুণ। তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।

ছুটির দিনে ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

May 24, 2026, 5:53 PM Asia/Dhaka
সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

May 24, 2026, 5:46 PM Asia/Dhaka
গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

May 24, 2026, 5:16 PM Asia/Dhaka
Latest News
হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

TCB

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, দুই ট্রেন সাময়িক বিলম্ব : রেলমন্ত্রী

Cow

ঈদুল আজহায় ঢাকামুখী ও ঘরমুখো যাত্রায় তৈরি হচ্ছে দ্বিমুখী চাপ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp