Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মায় আরও পানি বৃদ্ধি, ফরিদপুরে ২ উপজেলায় যোগাযোগ বন্ধ
জাতীয়

পদ্মায় আরও পানি বৃদ্ধি, ফরিদপুরে ২ উপজেলায় যোগাযোগ বন্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 20, 20202 Mins Read
পদ্মায় আরও পানি বৃদ্ধি, ফরিদপুরে ২ উপজেলায় যোগাযোগ বন্ধ
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিতে নিমজ্জিত হওয়ার পাশাপাশি ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

এর আগে গত সোমবার সকালে ফরিদপুর শহরের বর্ধিত পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের একটি পাকা সড়ক পানির চাপে ভেঙে যায়।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি তিন সেন্টিমিটার বেড়ে এখন বিপদ সীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।’

পানির চাপে তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতি নদীর আলফাডাঙা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।

আলফাডাঙা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদ হাসান জানান, চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এ উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামজুড়ে মধুমতি নদীর ভাঙন শুরু হয়েছে। সরকারিভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে তবে তা খুব একটা কাজে আসছে না।

সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার ৩০ ইউনিয়নে মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তাদের জন্য সরকারি খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ২০০ মেট্রিক টন চাল ও নগদ তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

জেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।  সূত্র : ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026

Latest News

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa