জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে সোমবার মধ্যরাতে গোপাল হালদার নামে এক জেলের জালে ২০ কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে।
Advertisement
মঙ্গলবার দৌলতদিয়াঘাটে গিয়ে দেখা যায়, মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছেন।
মাছটি দৌলতদিয়াঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২৪০০ টাকা কেজিদরে ৪৮০০০ টাকা দিয়ে কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে গোপাল হালদারের কাছ থেকে ৪৮০০০ টাকা দিয়ে আমি মাছটি কিনেছি। মাছটি আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



