Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার পদ্মা সেতুতে বসলো ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার
জাতীয় স্লাইডার

পদ্মা সেতুতে বসলো ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার

By Hasan MajorApr 11, 2020, 10:13 AM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুতে ২৮তম স্প্যান বসানো হয়েছে। এটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪ হাজার ২০০ মিটার। আজ সকাল ১০টার দিকে স্প্যানটি মাওয়ার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে বসানো হয়।

Advertisement

গতকাল শুক্রবার সকালে ‘৪বি’ নম্বর স্প্যানটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নিয়ে রওনা হয় ভ্রাম্যমাণ ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’। প্রায় ৩২০০ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যানটি বসার পর বাকি থাকলো মাত্র ১৩টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসে যাওয়ার কথা আছে।

বাংলাদেশ পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘এই স্প্যানটি বসানোর পর জাজিরার অংশে আর মাত্র দুইটি স্প্যান বাকি থাকছে। ২৫, ২৬ ও ২৭ নম্বর খুঁটিতে ‘৫এ’ ও ‘৫বি’ নম্বর স্প্যান বাকি থাকবে। এই অংশটিতে ফেরি চলাচলের চ্যানেল থাকায় বিলম্ব হয়। সর্বশেষ ২৬ নম্বর খুঁটি সম্পন্ন হওয়ায় এখানেও শিগগির স্প্যান বসবে।

মরণব্যাধি করোনা যেন এখানে বাঁধ সাধতে পারেনি। তাই করোনার মধ্যেই গত ২৮ মার্চ সেতুর ২৭তম স্প্যান খুঁটিতে উঠেছে। এরপর ৩১ মার্চ ২৬ নম্বর খুঁটি বসানোর মধ্য দিয়ে সেতুর সব খুঁটি সম্পন্ন হয়ে গেছে। ভিত সম্পন্ন হয়ে যাওয়ায় স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে বড়ো ধাপটি এগিয়ে গেল।

চলতি মাসেই ২৯তম স্প্যানও বসে যাওয়ার কথা রয়েছে। এছাড়া বসে যাওয়া স্প্যানগুলোতে হরদম কাজ চলছে। এখানে এখনো দেশি-বিদেশি প্রায় আড়াই হাজার কর্মী কাজ করছে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান এখন মাওয়ায়। যার ২৭টি স্প্যান খুঁটির ওপর বসে গেছে। অপর দুইটি স্প্যান চীন থেকে চলতি ২০ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে। এদিকে দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও এগিয়ে চলছে। মাওয়া প্রান্তে এরই মধ্যে ১১টি সুপার টিগার্ডার স্থাপন হয়েছে। মাওয়া প্রান্তে এই সুপার টিগার্ডার বসবে ২০৪টি। ওদিকে জাজিরা প্রান্তে ২৩৪ সুপার টিগার্ডারের ১১১টি স্থাপন হয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আইনজীবী

শিশু রামিসা হত্যার ঘটনায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

May 24, 2026, 8:55 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

May 24, 2026, 8:36 PM Asia/Dhaka
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

May 24, 2026, 7:36 PM Asia/Dhaka
Latest News
আইনজীবী

শিশু রামিসা হত্যার ঘটনায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp