Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদ জামিনে মুক্ত
জাতীয়

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদ জামিনে মুক্ত

By Sibbir OsmanJune 25, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুর নাট খুলে ফেসবুকে ভিডিও দেওয়া বায়েজিদ তালহা জামিন পেয়েছেন।

রবিবার (২৫ জুন) আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল রাখার পর তিনি জামিনে মুক্ত হন। তবে কবে কোন দিন মুক্ত হয়েছেন সেটি নিশ্চিত করেননি ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে, বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদ জামিনে মুক্ত

Advertisement

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার অভিযোগে গত বছরের ২৬ জুন ঢাকার শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় বায়েজিদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১৮ সেপ্টেম্বর বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

গত ৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জামিন বহালের আদেশ দেন।

গত ২৭ জুন পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দেওয়ার দিনে (২৬ জুন) ৩৪ সেকেন্ডের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের … পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকেলে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

সেই সময় স্বপ্নের পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটিক বানানোর অভিযোগে গ্রেপ্তার সেই বায়েজিদ তালহার পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় ঘরের মধ্যে থাকা বায়েজিদের ভাবি হাদিসা বেগম জানান, ৮-১০টি মোটরসাইকেলে ২০-২৫ জন লোক বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা রামদা, দা ও কুড়াল দিয়ে ঘরের টিনের বেড়া কোপাতে থাকে। একপর্যায়ে তারা ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল তছনছ করে ফেলে। ঘটনার সময় হাদিসার স্বামী (বায়েজিদের মেজ ভাই) সোহাগ মৃধা ঢাকায় অবস্থান করছিলেন এবং হাদিসা ও তার শিশুকন্যা ঘরের মধ্যেই ছিল।

প্রতিবেশী জাহেদা আক্তার বলেন, ভাঙচুরের শব্দ শুনে ঘটনাস্থলে এস দেখি ২০-২৫ জন লোক ভাঙচুর করছে। তাদের কাউকেই আমরা চিনি না।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন এবং খবর পেয়ে গ্রাম পুলিশকে ওই বাড়িতে পাঠানো হয়। তবে যেটুকু জানতে পেরেছি তাতে হামলাকারীরা এই এলাকার কেউ না।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

অবশেষে ব্যারিস্টার পার্থের ২০ লাখ টাকা দেওয়ার বিষয়ে যা বললেন হিরো আলম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

July 19, 2026
Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

July 19, 2026
সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

July 19, 2026

Latest News

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সুগন্ধি চাল

৬৭ প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি

উড়োজাহাজ লিজ

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

বৃষ্টি

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১

রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে পাওয়া গেলো রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa