Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতু খুলনা অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে
জাতীয় বিভাগীয় সংবাদ

পদ্মা সেতু খুলনা অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 20, 2022Updated:June 20, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এই সেতু চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প স্থাপন শুরু হবে যেখানে এই অঞ্চলে বসবাসকারী  বসবাসকারী হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পদ্মা সেতু খুলনা অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

Advertisement

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) পরিচালক মফিদুল ইসলাম টুটুল বাসসকে বলেন, পদ্মা সেতু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করবে। এ সেতুর সড়ক ও রেল যোগাযোগের মাধ্যমে দেশে দ্রুত অগ্রগতি সাধিত হবে। পণ্য পরিবহন, বাণিজ্য, শিক্ষা ও ওষুধ খাতে ব্যাপক অবদান রাখবে এ সেতু।

তিনি বলেন, সেতুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ২ কোটি মানুষের আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনবে।

টুটুল বলেন, এখানে সামাজিক উন্নয়ন ঘটবে, নতুন কল-কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরের গুরুত্ব বাড়বে।

তিনি আরো জানান, ভোমরা, দর্শনা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সড়ক যোগাযোগ এখন আরও সহজ হবে।

কেসিসিআই পরিচালক বলেন, এই অঞ্চলে এখন ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার এবং বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ ঘিরে পর্যটনের ব্যাপক প্রসাার ঘটবে।

খুলনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শ্যামল হালদার বাসসকে বলেন, পদ্মা  সেতু উদ্বোধনের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন উন্নয়নে এক ধাপ এগিয়ে যাবে, তেমনি ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য আরও বেগবান হবে।

তিনি বলেন, ‘অর্থনীতির চাকা মসৃণ হবে। মংলা বন্দরের কাজে গতি আসবে। ঢাকা ও চট্টগ্রাম থেকে খুলনায় পণ্য পরিবহনের খরচ কমে যাবে। সুতরাং, মানুষ কম দামে পণ্য কিনতে পারবে।”

পদ্মাসতু খুলনা অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশার প্রতীক উল্লেখ করে হালদার বলেন, মানুষ এখন খুলনা থেকে কম সময়ে ঢাকায় পৌঁছাতে পারবে, পদ্মা  সেতুকে কেন্দ্র করে এখানে শিল্প-কারখানা গড়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেতুর টোলের হার কমানোর দাবি জানান তিনি।

খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও ব্যবসায়ী  নেতা আব্দুল গাফফার বিশ্বাস বলেন, “পদ্মা নদীর ওপর সেতু দীর্ঘদিন ধরে  দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল এবং তা বাস্তবায়িত হয়েছে।

তবে, খুলনার বন্ধ কলগুলো এখনই চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, তাহলে দক্ষিণাঞ্চল পূর্ণতা পাবে।

যেহেতু পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, ঢাকা-খুলনা রুটে পরিবহন ভাড়া শিগগিরই পুনরায় নির্ধারণ করা হবে, গাফফার যাত্রীদের জন্য বাস ভাড়া সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন, যা রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সংযোগ স্থাপন করবে।

৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে মূল সেতুসহ বিশাল অবকাঠামো প্রকল্পটি ছিল দেশের ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। বাংলাদেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করার জন্য পদ্মা নদীর উপর দাঁড়িয়ে থাকা সেতুটিও একটি প্রত্যাশিত ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa