
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী আখাউড়ায় আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি, পদ্মা সেতু হয়ে গেছে।’
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. নূর এ আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



