
রোববার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত প্রতাপপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে প্রতাপপুর এলাকায় ওই নারীর বিয়ে হয়। তার দুটি সন্তানও রয়েছে। সম্প্রতি শ্বশুরবাড়ির পাড়াতেই এক যুবকের সঙ্গে তিনি প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই যুবক গ্রামের বাড়ি ফেরেন। সেই সময় দুজনের সাক্ষাৎ হয় এবং ওই নারী যুবকের সঙ্গে থাকতেও শুরু করেন বলে অভিযোগ তার শ্বশুরবাড়ির লোকজনের। বিষয়টি জানাজানি হতেই রোববার সকালে ওই নারীর উপর চড়াও হয় গ্রামের লোকজন। ঘর থেকে টেনে বের করে শাস্তিস্বরূপ গলায় জুতার মালা পরিয়ে ওই নারীকে পুরো গ্রামে ঘোরানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


