জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, ড. খলিলুর রহমানের এ অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। সংগঠনটির মতে, এটি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, দূরদর্শিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
বিজিএমইএ মনে করে, দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা, বহুপাক্ষিক বিষয়ে দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ড. খলিলুর রহমান বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
সংগঠনটি আশা প্রকাশ করে বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরবেন। বিশেষ করে এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য সুবিধা, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, জলবায়ু অর্থায়ন এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো জাতীয় ও কৌশলগত অর্থনৈতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন।
আরও পড়ুনঃ
প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী
পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের সফল দায়িত্ব পালন এবং সার্বিক সাফল্য কামনা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



