Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পরিবহন শ্রমিকদের ধর্মঘট নিয়ে যা বললেন কাদের
জাতীয়

পরিবহন শ্রমিকদের ধর্মঘট নিয়ে যা বললেন কাদের

By Sibbir OsmanNovember 20, 2019Updated:November 20, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নতুন সড়ক আইন বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, সড়কে শৃঙ্খলার জন্য আইন করা হয়েছে, কাউকে জেল-জরিমানা করার জন্য নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তিনি যা ভাবেন দেশের মঙ্গলে, জনগণের মঙ্গলে তা করেন। নিজেদের স্বার্থেই মালিক-শ্রমিকদের এ আইন মেনে দেশের স্বার্থে ধর্মঘটের পথ পরিহার করা উচিত।

ওবায়দুল কাদের বলেন, জনগণের মঙ্গলের মাধ্যমেই জনসেবা করুন।

বুধবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আযম, অসিম কুমার উকিল, সাবেক মন্ত্রী শাজাহান কামাল।

এতে আরো বক্তব্য রাখেন নিজাম উদ্দিন হাজারী, মামুনুর রসিদ, এইচ এম ইব্রাহিম, মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এটিএম এনায়েত উল্যা।

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘স্লোগান দিয়ে নেতা হওয়া যায় না। একজন রাজনীতিকের সবচেয়ে পাওয়া মানুষের ভালোবাসা। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতিবিদ হওয়া যায় না। বঙ্গবন্ধু কন্যা আমার পরিশ্রম, মেধা ও আমার সততাকে স্বীকৃতি দিয়েছেন, তাই আমি তার কাছে কৃতজ্ঞ’।

তিনি আরো বলেন, ‘অ্যাগ্রেসিভ অ্যাটিচিউডের কোনো দাম নেই রাজনীতিতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধৈর্য, দক্ষতা, ত্যাগ, সাহসই তাকে আজ বিশ্বের দরবারে অনন্য স্থানে পৌঁছিয়েছে। আমরা তার কর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তারা আন্দোলনে ব্যর্থ, রাজনীতিতে ব্যর্থ, ঐক্য করতে গিয়ে ব্যর্থ হয়ে এখন শুধু বিদেশিদের দরবারে ধরনা দিচ্ছে আর নালিশ জানাচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে রূপান্তর হয়েছে’।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি কোনো ইস্যু না পেয়ে একবার পেঁয়াজ ইস্যু, একবার চাল ইস্যু, একবার লবণকে ইস্যু করার চেষ্টা চালাচ্ছে। কোনো লাভ হবে না। দেশে লবণের দরকার দেড় লাখ টন, জমা আছে ছয় লাখ টন। পেঁয়াজ সংকট কেটে গেছে। চাল উদ্বৃত্ত, আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের ১৪ লাখ টন চাল মজুদ আছে’।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

February 6, 2026
তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

February 6, 2026
সিদ্ধান্ত

‘বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই’

February 6, 2026
Latest News
ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

সিদ্ধান্ত

‘বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই’

জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

হস্তান্তর

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

স্বল্পচাপ

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

শফিকুল আলম

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : শফিকুল আলম

ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.