Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছি
জাতীয় স্লাইডার

পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছি

By Hasan MajorDecember 25, 20222 Mins Read

পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছি

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। খবর ইউএনবি’র।

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর রবিবার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, ‘একজনের এতবার (নেতৃত্ব) দায়িত্ব নেয়া ঠিক নয়। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব গ্রহণ করেছি। আপনাদেরকে বিবেচনা করতে হবে যে আমার বয়স হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের আস্থা ও বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আমরা শুধু জনগণের শক্তিতে বিশ্বাস করি। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।’

তিনি প্রতিটি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ইউনিট অফিস স্থাপন করতে না পারলে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের সাহায্য করবে বলে জানান তিনি।

তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উৎপাদন বাড়াতে দেশের প্রতি ইঞ্চি আবাদি জমি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন যে কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক মন্দা পুরো বিশ্বকে গ্রাস করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ধনী দেশ ইতোমধ্যেই মন্দার কথা ঘোষণা করেছে। বাংলাদেশকে সে অবস্থায় আটকা পড়া চলবে না। আমরা যদি অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে পারি, তবে আমরা আমাদের নিজস্ব চাহিদা মিটিয়ে অনেক দেশে রপ্তানি করতে পারব।’

শেখ হাসিনা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে দলকে শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা আটটি বিভাগের জন্য আটটি নতুন দল গঠন করব, তাদের দায়িত্ব হবে নতুন সদস্য নিয়োগে দেখাশোনা করা।’

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র সংগঠন যারা এদেশের মাটি ও জনগণ থেকে গড়ে উঠেছে। অথচ বিএনপি ও জাতীয় পার্টি সামরিক শাসকদের পকেট থেকে এসেছে যারা দেশের সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, অথচ জনগণের ভাগ্য উন্নয়নের দায়িত্ব আমাদের রয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

July 4, 2026
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026

Latest News

Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa