Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত পরীমনির রিমান্ড প্রশ্নে হাইকোর্ট: সভ্য সমাজে এভাবে চলতে পারেনা
আইন-আদালত

পরীমনির রিমান্ড প্রশ্নে হাইকোর্ট: সভ্য সমাজে এভাবে চলতে পারেনা

By Shamim RezaSeptember 1, 20213 Mins Read

পরীমনির রিমান্ড প্রশ্নে হাইকোর্ট: সভ্য সমাজে এভাবে চলতে পারেনা

Advertisement

জুমবাংলা ডেস্ক : চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে রিমান্ডে নেওয়ার বিষয়টিকে ‘সভ্য সমাজে এভাবে চলতে পারেনা’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এদিকে পরীমনির জামিন প্রশ্নে জারি করা রুল অকার্যকর বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ মন্তব্য করেন ও জামিন প্রশ্নে রুলের ওপর আদেশ দেন। পরীমনিকে রিমান্ডে নেওয়ার বৈধতা প্রশ্নে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আসকের করা এক আবেদনের ওপর শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। আসকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, মো. মুজিবুর রহমান, ড. সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল ও সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

অ্যাডভোকেট জেড আই খান পান্না আদালতকে বলেন, রিমান্ড প্রশ্নে সুপ্রিম কোর্টের যেসব নির্দেশনা নিম্ন আদালতকে মেনে চলতে বলা হয়েছিলো, যুদ্ধাপরাধীদের মামলা ব্যতিত সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলা হয়না।

এসময় আদালত বলেন, আবেদনকারীরতো জামিন হয়ে গেছে। তাই রুলটি শুনানির জন্য অকার্যকর (ইমফ্রাকচুয়াস) হয়ে গেছে। আর রিমান্ড নিয়ে যা বলছে, সেবিষয়েতো আপিল বিভাগের গাইডলাইন আছেই। কিন্তু কেউ মানছেনা।

অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন. রিমান্ড প্রশ্নে সুপ্রিম কোর্টের গাইডলাইন যাতে অনুসরণ করা হয়, সেজন্য একটি আদেশ চাচ্ছি।

এরপর আদালত পরীমণিকে তিনদফায় কতদিন করে রিমান্ড নেওয়া হয় সে বিষয়ে জানান অ্যাডভোকেট মুজিবুর রহমান। তিনি বলেন, ফৌজদারী কার‌্যবিধির ১৬৭ ধারায় যে বিধান আছে এবং আমাদের আপিল বিভাগের যে গাইডলাইন আছে। কিন্তু এগুলো পরীমনির রিমান্ডের ক্ষেত্রে ফলো না করেই তাকে তিনদফায় ৭দিন রিমান্ডে নিয়েছে।

শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৩৫ এবং ৪৩৯ ধারা অনুযায়ী জামিনের রুল বিচারাধীন থাকাবস্থায় রিমান্ডের প্রশ্নটি পরীক্ষা করতে পারি। নথি তলব করতে পারি। প্রয়োজন হলে বিচারককে তলব করতে পারি। হাইকোর্ট বিভাগ সবকিছু করতে পারে।

এসময় সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বলেন, কিন্তু সে (পরীমণি) তো এখন রিমান্ডে নেই। তার জামিন হয়ে গেছে। এখন জামিন প্রশ্নে রুল অকার্যকর হয়ে গেছে।

আদালত বলেন, তদন্ত কর্মকর্তা কি তথ্য-উপাত্তের ভিত্তিতে রিমান্ডের আবেদন করলো, আর বিচারিক আদালত তা মঞ্জুর করে দিলেন। এগুলো পরীক্ষা করা দরকার। আদালত বলেন, এগুলোতো কোনো সভ্য সমাজে হতে পারেনা, ঘটতে পারেনা। আদালৈত বলেন, ৪৩৯ ধারার আলোকে মহানগর দায়রা জজ আদালত জামিন আবেদন (৪৯৮ ধারায়) কতদিনের মধ্যে শুনবেন সেবিষয়ে আমরা একটি গাইডলাইন দিব।

এ পর্যায়ে আদালত দুপুর দুইটায় পরবর্তী শুনানির জন্য সময় নির্ধারণ করেন। তবে দুইটার সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াহিয়া দুলাল সময় আবেদন জানিয়ে বলেন, অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। এজন্য সময় দরকার। এ আবেদনে আদালত ‘নট টু ডে’ বলে আদেশ দেন।

পরীমনিকে তিনদফায় ৭দিন রিমান্ডে নেওয়ার আদেশ অবৈধ ও বেআইনি ঘোষনা চেয়ে গত ২৯ আগস্ট আবেদন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আবেদনে এই রিমান্ড মঞ্জুর করা ও রিমান্ডের আবেদন করার কারণে সংশ্লিস্ট মহানগর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও র‌্যাবের প্রতি কারণ দর্শাতে রুল জারির আরজি জানান।

এর আগে গত ২৬ আগস্ট একই হাইকোর্ট বেঞ্চ পরীমনির জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দেন। পহেলা সেপ্টেম্বর রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়। এই রুল বিচারাধীন থাকাবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করে আদেশ দেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এ মামলায় তিনদফা রিমান্ডে নেয় সিআইডি। রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। ওইদিনই তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) নেওয়া হয়। বর্তমানে সেখানেই রয়েছেন পরীমনি। পরদিন ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। কিন্তু বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন আবেদনের ওপর শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে আদেশ দেন। এ অবস্থায় এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনির আইনজীবী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa