Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার পর্দা নামলো টোকিও অলিম্পিকের
খেলাধুলা স্লাইডার

পর্দা নামলো টোকিও অলিম্পিকের

By Hasan Majorআগস্ট 8, 20212 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: বিদায়ের সুর বাজছে টোকিও অলিম্পিকের। আবারও দেখা হবে ২০২৪ সালে। জাপানের রাজধানী টোকিওতে বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের মিলনমেলা। শুরুতেই ছিল বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের আনন্দমুখর উপস্থিতি। সঙ্গে ছিল আরো কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী। আয়োজক, সম্প্রসারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষের কর্মযজ্ঞ।

২০৬টি দেশের মোট ১১ হাজার ৬৫৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন এবারের অলিম্পিকে। করোনার কারণে ছিল কড়া বিধি-নিষেধ। যে কারণে অলিম্পিক ভিলেজে নানা সমালোচনারও শিকার হতে হয় আয়োজকদের।

জাপানের টোকিওতে এবার আয়োজিত অলিম্পিক গেমসের আসরটি হচ্ছে ৩২তম। শুরু হয় ২৩ জুলাই থেকে ৮ আগস্ট, মোট ১৬ দিনে ৫০টি ডিসিপ্লিনে মোট ৩৩৯টি স্বর্ণের লড়াই অনুষ্ঠিত হয়। এবারের অলিম্পিকে শীর্ষে আছে আমেরিকা। তাদের অর্জনের তালিকায় ১১৩টি মেডেল। যার মধ্যে ৩৯টি স্বর্ণ। ৮৮টি পদকের মধ্যে ৩৮টি স্বর্ণ জয় করে চীন আছে দ্বিতীয় অবস্থানে। জাপান তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্য।

এবারের আসরে সবচেয়ে সফল ক্রীড়াবিদ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫টি স্বর্ণপদক জিতেছেন মার্কিন সাঁতারু কেলেব ড্রেসেল। আর সবচেয়ে বেশি ৭টি পদক জিতেছেন অস্ট্রেলিয়ার নারী সাঁতারু এমা ম্যাককিওন। ১৯৭৬ অলিম্পিকে রোমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমানচির পর এবারের আসরে ‘পারফেক্ট’ টেন স্কোর করে ইতিহাস গড়েন চীনের কিশোরী ডাইভার কুয়ান হংচেন।

সিরিয়ার টেবিল টেনিস খেলোয়াড় হেন্দ জাজা ছিলেন এবারের অলিম্পিকের সর্বকনিষ্ঠ এ্যাথলেট (১২ বছর)। আর বয়োজ্যেষ্ঠ এ্যাথলেট ছিলেন অস্ট্রেলিয়ার ড্রেসেজ রাইডার ম্যারি হান্না (৬৬ বছর)।

অলিম্পিকের ইতিহাসে ভাই-বোন জুটির স্বর্ণজয়ের ঘটনা এবারই দেখা গেছে। তারা হলেন জাপানের দুই ভাই (হিফুমি আবে)-বোন (উতাআবে)। সিরিয়ার টেবিল টেনিস খেলোয়াড় হেন্দ জাজা ছিলেন এবারের অলিম্পিকের সর্বকনিষ্ঠ এ্যাথলেট (১২ বছর)। আর বয়োজ্যেষ্ঠ এ্যাথলেট ছিলেন অস্ট্রেলিয়ার ড্রেসেজ রাইডার ম্যারি হান্না (৬৬ বছর)।

সমাপণী অনুষ্ঠান শেষ হতেই সাদা এবং সোনালী রঙয়ের আতশবাজিতে ভরে ওঠে টোকিও অলিম্পিক স্টেডিয়ামের চারপাশ। দর্শকহীন স্টেডিয়ামে খেলা আয়োজন করার কারণেই এই রঙকে বেছে নেয়া হয় আতশবাজির জন্য। টোকিও অলিম্পিকের সমাপনি অনুষ্ঠানে নানাভাবে উপস্থাপন করা হয়েছে জাপানের সংস্কৃতি, লোকাচার, রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্থানকে। আগামী অলিম্পিক গেমস ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

জুন 18, 2026
অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

জুন 18, 2026
Latest News
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa