Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পল্লী এলাকার সড়ক পুনর্বাসনে বড় ধরনের প্রকল্প নিল সরকার
জাতীয়

পল্লী এলাকার সড়ক পুনর্বাসনে বড় ধরনের প্রকল্প নিল সরকার

By Hasan MajorNov 17, 2020, 10:56 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফান, অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, সেতু ও কালভার্ট পুনর্বাসন করে পল্লী এলাকার সড়ক রক্ষায় ৫,৯০৫ কোটি ৫৯ লাখ টাকার একটি প্রকল্প মঙ্গলবার অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। খবর ইউএনবি’র।

একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়।

শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন। আর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা একনেক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের ভার্চ্যুয়ালি ব্রিফ করেন।

তিনি জানান, আজ একনেকের সভায় ৭,৫০৫ কোটি ২৯ লাখ টাকার মোট পাঁচটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য মো. জাকির হোসেন আকন্দ জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের ৫৫ জেলার ৩৫৫ উপজেলায় ‘ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে।

আসাদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন্বয় করে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে কাজের মাঝে ওভারল্যাপিং না হয়।

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে নদী ভাঙন রোধে প্রধান কৌশল হতে হবে মূল ও রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা। সেই সাথে তিনি নদীতে ডুবোচর চিহ্নিত করতে ও ড্রেজিংয়ের মাধ্যমে সেগুলো সরাতে এবং পানি সংরক্ষণে বাফার জোন করতে পুনরায় জোর দিয়েছেন।

তিনি নদীর পলি যাতে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি না করে সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নজর রাখার নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা রাস্তার কাজে উন্নত মানের বিটুমিন ব্যবহার করে কাজের মান নিশ্চিত করতে এবং রাস্তায় যাতে বেশি সময় পানি জমে না থাকে তা দেখতে স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন।

সেই সাথে তিনি স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে গ্রামীণ রাস্তা ও অবকাঠামো বিষয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন।

অনুমোদিত অন্যান্য প্রকল্প

একনেক আজ বাকি যে চারটি প্রকল্প অনুমোদন করেছে যেগুলো হলো- ৭৯৮ কোটি ৫৩ লাখ টাকার ‘যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা’ প্রকল্প, ৩০৫ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা’ প্রকল্প, ৩৯৩ কোটি ৪০ লাখ টাকায় ‘খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প এবং ১০২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় বাড়িয়ে প্রথম সংশোধিত ‘শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ’ প্রকল্প।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

May 23, 2026, 10:56 AM Asia/Dhaka
তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

May 23, 2026, 10:30 AM Asia/Dhaka
বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

May 23, 2026, 10:17 AM Asia/Dhaka
Latest News
টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জ্বালানি

১ লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

তারেক

আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp