Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ চলছে
জাতীয় বিভাগীয় সংবাদ

পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ চলছে

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 2022Updated:July 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আজ বুধবার সকালে  শুরু হয়েছে জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোট গ্রহণ । বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে।

পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ চলছে
ফাইল ছবি
Advertisement

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচবিবি পৌরসভায় ৭২ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রয়েছে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলার পদে  ৪৯ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১৭ জন প্রার্থী। ক্ষেতলাল পৌরসভায় ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মেয়র পদে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম সরদার  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে ৬ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলার পদে ছাইদুর রহমান ও হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান, রিটার্র্নিং কর্মকর্তা মাহমুদ হাসান। বর্তমানে ক্ষেতলাল পৌরসভায় ৭টি ওয়ার্ডের জন্য সাধারণ কাউন্সিলার পদে ১৬ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি পৌরসভাতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে  বলে জানান, পাঁচবিবি পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর। পাঁচবিবি পৌরসভায় মোট ভোটার হচ্ছেন ২১ হাজার ৯১ জন। এরমধ্যে মহিলা হচ্ছেন ১০ হাজার ৮৩১ জন ও পুরুষ ভোটার হচ্ছেন ১০ হাজার ২৬০ জন। ক্ষেতলাল পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৫৬৮ জন। এখানে মহিলা ভোটার হচ্ছেন ৮ হাজার ৪৮১ জন, তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ১ জন, ও পুরুষ ভোটার ৮ হাজার ৮৬ জন। সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ  পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য  ইভিএম মেশিন সরবরাহসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান, পাঁচবিবি পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা  হুমায়ন কবীর।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য রয়েছে মোবাইল  টিম  । পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হাবিবুর রহমান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। তিনি পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র। এবারও নৌকা প্রতীকে ভোট করছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

July 12, 2026
PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

July 12, 2026

বৃষ্টি কমার বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

July 12, 2026

Latest News

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

বৃষ্টি কমার বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

পুলিশের জরুরি বার্তা

পানিতে ডুবে আছে রাস্তা, পুলিশের জরুরি বার্তা

Dhaka

টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

বৃষ্টিপাত

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa