Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাঁচ বিঘা জমি বেচে একটি রেডিও! দেলোয়ারের রেডিওতে খবর শুনতেন ১০ গ্রামের মানুষ
জাতীয়

পাঁচ বিঘা জমি বেচে একটি রেডিও! দেলোয়ারের রেডিওতে খবর শুনতেন ১০ গ্রামের মানুষ

By Sibbir OsmanMay 22, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: দিনমজুর আলতাফ হোসেন। তিনি যক্ষের ধনের মতো আগলে রেখেছেন পুরনো দিনের একটি রেডিও। রেডিওটি তার বাবা দেলোয়ার হোসেনের। তার বাবা ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে জাপানি ব্র্যান্ডের একটি রেডিও কিনে সে সময় আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখনকার সময়ে আশপাশের ১০ গ্রামের মধ্যে এটিই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। বাবার ওই রেডিওটি আজও অতিযত্নে আগলে রেখেছেন আলতাফ। সময় নিউজের প্রতিবেদক রিংকু কুণ্ডু-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

সরেজমিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামে গিয়ে দেখা যায়, দিনমজুর আলতাফ হোসেন একটি পুরনো দিনের রেডিও বের করে পরিষ্কার করছেন। প্রতিদিন সেই রেডিওটি বের করে পরিষ্কার করে আবার অতিযত্নে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেন বলে জানান আলতাফ হোসেন।

তিনি জানান, তার বাবা দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে এই রেডিওটি কিনেছিলেন। সেই সময় প্রতি বিঘা ৫০ টাকা করে ৫ বিঘা জমি ২৫০ টাকায় বিক্রি করে পাবনা থেকে জাপানি তিন ব্র্যান্ডের একটি রেডিও কিনে আলোড়ন সৃষ্টি করেন। সেই সময় দেলোয়ার হোসেনের এই রেডিও শুনতে দূরদূরান্ত থেকে মানুষ আসত তার বাড়িতে।

এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গ্রামের মানুষ যুদ্ধের সব খরব শুনতেন এই রেডিওর মাধ্যমে। আর এই রেডিওর মাধ্যমে যুদ্ধের খবর সবার মধ্যে ছড়িয়ে দেয়ার কারণে পাকবাহিনী তাকে নির্যাতন করে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপরও এই রেডিওর প্রতি অন্যরকম ভালোবাসা ছিল বাবার (দেলোয়ার হোসেন)। বিশেষ করে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা ও বঙ্গবন্ধুর বিভিন্ন খোঁজখবর রাখতেন এই রেডিওর মাধ্যমে। খবর শোনার প্রবল আগ্রহ ছিল বাবার। রেডিওটি সচল রাখতে ব্যাটারি কেনার টাকা না থাকায় পরবর্তী সময়ে বেশকিছু জমি বিক্রি করে দিয়েছিলেন তিনি।
পাঁচ বিঘা জমি বেচে একটি রেডিও! দেলোয়ারের রেডিওতে খবর শুনতেন ১০ গ্রামের মানুষ

Advertisement

এরপর ১৯৭৫ সালে অর্থের অভাবে গ্রামের এক ব্যক্তির কাছে শখের রেডিওটি বন্ধক রেখে মারা যান বাবা (দেলোয়ার হোসেন)।

মৃত্যুর পর তার বড় ছেলে আলতাফ হোসেন ২০২২ সালে বন্ধক রাখা সেই রেডিওটি ফিরিয়ে আনেন। সেই থেকে বাবার শেষ স্মৃতি শখের রেডিওটি আগলে রেখেছেন তিনি। ৪৭ বছর পর বাবার রেডিওটি হাতে পেয়ে খুশি ছেলে আলতাফ। আধুনিক সভ্যতার যুগে রেডিওর তেমন আবেদন না থাকলেও আলতাফ তার বাবার রেডিওটি নিয়ে এখনো ঘুরে বেড়ান। এ জন্য গ্রামে তিনি এখন রেডিও আলতাফ নামে পরিচিত।

জমি বেচে রেডিও কেনার এই ঘটনাটি এখন ওই গ্রামে খুব আলোচিত। দীর্ঘ ৪৭ বছর পর আলতাফ হোসেন তার বাবার শখের রেডিওটি ফিরে পাওয়ায় আনন্দিত গ্রামবাসীও। প্রতিদিন এই রেডিওটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন তার বাড়িতে। ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে রেডিও কেনার ঘটনাটি বর্তমান প্রজন্মের এক বিস্ময়ের ব্যাপার। জাপানি তিন ব্র্যান্ডের একটি রেডিওটি চালাতে আটটি বড় ব্যাটারি প্রয়োজন হতো বলে জানান স্থানীয়রা।

আলতাফ হোসেনের প্রতিবেশী আশরাফ আলী জানান, কিছুদিন আগে গ্রামের এক শিক্ষার্থী ওই রেডিওটির ছবি তুলে ঘটনার বিবরণীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এটির দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আমাদের গ্রামটি রেডিও গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, ৫ বিঘা জমি বিক্রি করে একটি রেডিও কেনার এমন ঘটনা বিরল। আলতাফ হোসেনের বাবা দেলোয়ার হোসেন একজন বিনোদনপ্রেমী মানুষ ছিলেন। সে গ্রামের সবাইকে বিনোদন দেয়ার জন্যই সে ১৯৬৫ সালে তিনি রেডিওটি কিনেছিলেন। তখন আশপাশের ১০ গ্রামের মধ্যে এ গ্রামটি ছিল বিনোদনের একমাত্র মাধ্যম।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, আলতাফ হোসেনের বাবা দেলোয়ার হোসেনের রেডিওটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আমাদের এখানে আসছেন। এটি দেখে আমাদেরও খুব ভালো লাগে। আর আলতাফ হোসেন তার বাবার শেষ স্মৃতিটুকু পরম যত্নে আগলে রেখেছেন।

ভাবির মোড়ে সাত ভাবির ৭ হোটেল, মাসে বিক্রি ৭০ লাখ টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

June 29, 2026
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026

Latest News

মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa