Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আর নেই
খেলাধুলা ফুটবল

পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আর নেই

By জুমবাংলা নিউজ ডেস্কMay 11, 2023, 10:10 AM Asia/Dhaka1 Min Read

চলে গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

Advertisement

স্পোর্টস ডেস্ক : পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তোনিও কারবাহাল আর নেই। মেক্সিকোর সাবেক এই গোলরক্ষক মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

 পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আর নেই

ফুটবল ভক্তদের কাছে কারবাহাল পরিচিত ছিলেন ‘তোতা’ নামে। ১৯৫০ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার খেলেন তিনি। এরপর ১৯৫৪ সালে সুইজারল্যান্ড, ১৯৫৮ সালে সুইডেন, ১৯৬২ সালে চিলি এবং ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে খেলেছিলেন কারবাহাল। তার পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড ৩২ বছর অক্ষত ছিল। ১৯৯৮ সালে জার্মানির সাবেক অধিনায়ক লুথার ম্যাথিউজ তার কীর্তি স্পর্শ করেছিলেন।

এখনও পর্যন্ত পাঁচটি বা তার বেশি বিশ্বকাপ খেলেছেন কারবাহালের দেশের রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। কেউই এখনো কারবাহালকে টপকে যেতে পারেননি।

পেশাদার ফুটবল জীবনে কখনো ইউরোপে খেলেননি কারবাহাল। খেলেছেন নিজ দেশ মেক্সিকোতেই। যদিও ১৯৫০ থেকে ১৯৫৪ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের প্রস্তাব একাধিক বার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। মেক্সিকোর হয়ে মোট ৪৮টি ম্যাচ খেলেছিলেন কারবাহাল। পাঁচবার বিশ্বকাপ খেললেও এক বারও তার দল গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। জীবনের শেষ পর্যন্ত সেই আক্ষেপ ছিল কারবাহালের। খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিং করিয়েছেন কারবাহাল। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত তিনি মেক্সিকোর জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

May 22, 2026, 6:38 PM Asia/Dhaka
Latest News
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp