
এমনিতেই এবারের বিশ্বকাপে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি হাফিজ। তার মধ্যে আইসিসির এমন ঠাট্টা! নতুন বল গ্রিপ করতে সমস্যা হয়েছিল তাঁর। ডেলিভারির সময় হাত ফস্কে বেরিয়ে যায় বল। লোপ্পা ফুলটস হয়ে সেটি পৌঁছায় বাংলাদেশের সৌম্য সরকারের কাছে। তিনি অবশ্য সুযোগের সদ্ব্যবহার করেন। কিছুটা এগিয়ে এসে হাফিজের সেই ডেলিভারি সজোরে খেলেন। বাউন্ডারি হয়। হাফিজের সেই ফুলটস এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই হাফিজকে নিয়ে ঠাট্টা-তামাশায় মেতে ওঠেন। আর তাতে নাম লিখিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা টুইট করল হাফিজের সেই ফুলটস এর ভিডিও। মজা মিশিয়ে।
আইসিসির এই ভিডিও দেখে অবশ্য মজাই পেয়েছেন হাফিজ। নিজের টুইটারে হাহা রিয্যাক্ট দেখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
তবে নিজ দেশের ক্রিকেটারকে করা এমন ব্যঙ্গ ভালোভাবে নেন নি পাক সমর্থকরা। আইসিসিকে ধুয়ে দিচ্ছেন তারা। এতে আইসিসির অপেশাদারিত্ব দেখছেন তারা। ক্রিকেটের সবোর্চ্চ সংস্থাটি অসহিষ্ণুতা ছড়াচ্ছে বলেও তাদের অভিযোগ।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



