
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গোপণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে আফগানিস্তানের স্পিন বোলদাকের বালুচ উপজাতি বুগতির চারজন নিহত হয়েছে বলে জানা যায়। রবিবার (১১ এপ্রিল) বালুচ রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ব্রাহ্মদাগ বুগতি এ কথা জানিয়েছেন।
স্পিন বোলদাকের এক বালুচ শরণার্থীকে আক্রমণ করেছিল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ২০০৬ সালে বেলুচিস্তানের কাহান অঞ্চলে বুগতি বালুচ উপজাতির প্রধান নবাব আকবর বুগতি হত্যার পর বেলুচিস্তান থেকে পালিয়ে এসেছিলেন তিনি।
চারজন নিহত হওয়ার বিষয়ে একদম নীরব ছিল বেলুচের শরণার্থী সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলি। শুধু তাই না সামাজিক যোগাযোগ মাধ্যম গুলতেও তাদের কোনো অবস্থান লক্ষ্য করা যায় নি।
বুগতি তার টুইটে বলেন, আফগানিস্তানে বালুচ শরণার্থীদের নৃশংস হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে কারণ পাকিস্তানের গোপন সংস্থাগুলির বিরুদ্ধে পাকিস্তান সরকার থেকে কোনও ব্যাবস্থা নিচ্ছে না। শরণার্থী সংগঠন এবং মানবাধিকার গোষ্ঠীগুলির নীরবতাও লজ্জাজনক। এখানে জাতি সংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই হস্তক্ষেপ প্রয়োজন।
এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রভাবশালী উপজাতীয় নেতা নওয়াব আকবর বুগতি হত্যা মামলা থেকে খালাস পায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


