
আজ অনুশীলনের সময় কনুইয়ে আঘাত পান মুশফিক। স্ক্যান রিপোর্টে তার চিড় ধরা না পড়লেও ব্যাথা অনুভব করায় এ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এমনটাই জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
অন্যদিকে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে আজ মাঠে নামার কথা ছিল ম্যাশের। কিন্তু শেষ ম্যাচে তার পুরনো ইনজুরি আরো বেশি করে জেগে উঠেছে। সে কারনে আজ অনুশীলনেও ছিলেন না তিনি। টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, তার অবস্হার উন্নতি না হলে খেলতে পারবেন না আজকের ম্যাচ।
মুশফিক ও মাশরাফি যদি আজকের ম্যাচে খেলতে না পারেন তবে তাদের পরিবর্তে একাদশে ফিরবেন মোহাম্মদ মিথুন ও মেহেদী হাসান মিরাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



