Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাকিস্তানের জন্য সাহায্য চাইলেন জাতিসংঘের মহাসচিব
আন্তর্জাতিক স্লাইডার

পাকিস্তানের জন্য সাহায্য চাইলেন জাতিসংঘের মহাসচিব

By Hasan MajorSeptember 12, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বন্যার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানকে সহায়তা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

দেশটি সফর শেষে তিনি এমন ‘জলবায়ু হত্যাকাণ্ড’ আগে কখনও দেখেননি বলেও মন্তব্য করেন। খবর রয়টার্স ও এএফপি’র।

বন্যায় বিধ্বস্ত পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চল শনিবার ঘুরে দেখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস৷ দুই দিনের সফর শেষে তিনি দেশটির জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান এবং সেইসাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশ্বকে সতর্ক করে।

সম্প্রতি রেকর্ড বৃষ্টিপাত ও উত্তরাঞ্চলের হিমবাহের পানি গলায় ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান। এতে অন্তত ১৩৯১জন প্রাণ হারিয়েছেন। বন্যায় বিলীন হয়েছে বহু বাড়ি, গবাদি পশু ও শস্য৷ ধ্বংস হয়েছে সাত হাজার কিলোমিটার সড়ক, রেললাইন ও পাঁচশত সেতু।

জলবায়ু পরিবর্তনকেই এই বন্যার কারণ বলে উল্লেখ করেছে দেশটির সরকার৷ একই মত জাতিসংঘের মহাসচিবেরও।

দেশটিতে দুইদিনের সফর শেষে তিনি বলেন, ‘‘আজকে পাকিস্তান, কাল হয়ত এটি অন্য কোনো দেশে ঘটবে, যেখানে আপনি বসবাস করে। এটা একটা বৈশ্বিক সংকট…এর মোকাবিলায় দরকার বৈশ্বিক উদ্যোগ।’’

এখনও পাকিস্তানের বিস্তৃত এলাকা পানির নীচে রয়েছে। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে থাকতে বাধ্য হচ্ছেন৷ সব মিলিয়ে তিন কোটি ৩০ লাখ মানুষের জীবন বন্যায় বিপন্ন হয়েছে বলে জানিয়েছে সরকার৷

দেশটির বন্যার এই পরিস্থিতি প্রত্যক্ষ করে হতবাক জাতিসংঘ প্রধানও৷ বন্যার ভয়াবহতাকে ‘অকল্পনীয়’ বলে অভিহিত করেন তিনি।

বন্দরনগরী করাচিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গুতেরেস বলেন, ‘‘আমি বিশ্বের বহু মানবিক বিপর্যয় দেখেছি, কিন্তু এই মাত্রার জলবায়ু ধ্বংসলীলা এর আগে কখনও দেখিনি৷ আজকে যা দেখেছি সেই পরিস্থিতি বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই।’’

পাকিস্তানের মতো জলবায়ু বিপর্যয়ে আক্রান্ত দেশগুলোকে সহায়তা ও ঋণমুক্ত করতে নতুন কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন গুতেরেস। এজন্য একটি প্রস্তাবও তুলে ধরেন তিনি।

তার মতে ঋণগ্রস্ত দেশগুলো বিদেশি ঋণ পরিশোধের বদলে সেই অর্থ যাতে নিজ দেশে জলবায়ু প্রকল্পে ব্যয় করে সেটি নিশ্চিত করা উচিত। বলেন, ‘‘এটা ন্যায়বিচারের প্রশ্ন, (কারণ) অন্যদের কৃতকর্মের ফল ভোগ করছে পাকিস্তান।’’

পাকিস্তানের সরকারের হিসাবে বন্যায় সব মিলিয়ে দেশটির ক্ষতির পরিমাণ তিন হাজার কোটি ডলার। বন্যা পরবর্তী পুনর্গঠন পরিকল্পনায় সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।

উল্লেখ্য, জুলাই ও আগস্টে পাকিস্তানে ৩৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির ত্রিশ বছরের গড়ের চেয়ে প্রায় চারগুণ বেশি। এই সময়ে শুধু দক্ষিণ প্রদেশ সিন্ধে স্বাভাবিকের চেয়ে নয়গুণ বেশি বৃষ্টি হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক চাইলেন জন্য জাতিসংঘের পাকিস্তানের মহাসচিব সাহায্য স্লাইডার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

February 2, 2026
নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

February 2, 2026
বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

February 2, 2026
Latest News
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

চাঞ্চল্যকর তথ্য

এপস্টেইন নথি: সাংবাদিক খাশোগি আমিরাত শাসকের গুপ্তচর ছিলেন!

শেয়ারবাজারে ধস

ভারতের শেয়ারবাজারে ধস, ১০ লাখ কোটি রুপি উধাও

ভূমিধস

কঙ্গোর পূর্বাঞ্চলে খনিতে ভয়াবহ ভূমিধস, প্রাণহানির আশঙ্কা ২০০ ছাড়াল

রাফা সীমান্ত ক্রসিং

রাফা সীমান্ত ক্রসিং পরীক্ষামূলকভাবে খুলল ইসরায়েল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.