বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসলামাবাদ দূতাবাস জানিয়েছে , এই নির্দেশনা ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাজির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
বলা হয়েছে, এই বাতিলাদেশ শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।
ট্রাম্পের ইরানে হস্তক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে: মেদভেদেভ
রোববার করাচি কনস্যুলেটে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন—এমন খবরের পর বিক্ষোভকারীরা কনস্যুলেটে হামলা চালায়।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


