Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তান দলে চমক, নতুন অলরাউন্ডার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তান দলে চমক, নতুন অলরাউন্ডার

By জুমবাংলা নিউজ ডেস্কJune 23, 2022Updated:June 23, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ চোট কাটিয়ে পুরদস্তুর ফিট। পাকিস্তানের সাদা জার্সির দলে ফিরতে মুখিয়ে আছেন তিনি।

পাকিস্তান দলে চমক, নতুন অলরাউন্ডার
ফাইল ছবি
Advertisement

জানা গেছে, আসন্ন শ্রীলংকা সফরের দুই টেস্টের জন্য ১৮ সদস্যের স্কোয়াডে রয়েছে তার নাম। গত বছর পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল কাপ খেলতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান ইয়াসির। আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। অবশেষে শ্রীলংকা সিরিজ দিয়ে ফিরছেন এ লেগস্পিনার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত ১৮ সদস্যের মধ্যে চমক রয়েছে একটি। দলে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার সালমান আলি আঘা। মিডল অর্ডারে ব্যাট করেন তিনি। পাকিস্তানের প্রথম শ্রেণির ম্যাচের দারুণ পারফর্ম করে দলে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার। ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার।

চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়া মোহাম্মদ নওয়াজও ফিরেছেন দলে।

আগামী ২৫ জুন থেকে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের সাত দিনের প্রস্তুতি ক্যাম্প। এর পর ৬ জুলাই তারা চলে যাবে শ্রীলংকা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ জুলাই মাঠে গড়াবে প্রথম টেস্ট।

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহঅধিনায়ক, উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa