Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তান সফরে পূর্ণশক্তির দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তান সফরে পূর্ণশক্তির দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ১৯৯৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর কেটে গেছে ২৪ বছর। দীর্ঘ এই বিরতি শেষে ফের পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অজিরা। সফরে তারা তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে অংশ নেবে।

পাকিস্তান সফরে পূর্ণশক্তির দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া
ফাইল ছবি

এদিকে আসন্ন পাকিস্তান সফরের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৮ সদস্যের দল নিয়ে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে প্রথম টেস্টের পর খেলতে পারেননি পেসার জশ হ্যাজেলউড। তবে পাকিস্তান সফরের দলে ফিরেছেন তিনি।

অধিনায়ক প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের সাথে দলের পেস আক্রমনে থাকছেন মাইকেল নেসার।

Advertisement

নাথান লায়ন ও মিচেল সোয়েপসনের সাথে তৃতীয় স্পিনার হিসেবে দলে ডাক পেয়েছেন অ্যাস্টন আগার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলেছিলেন এই বাঁ-হাতি স্পিনার। উপমহাদেশের উইকেট বিবেচনা করেই দলে তিন স্পিনার রেখেছে সিএ।

অ্যাশেজে হোবার্ট টেস্টে উসমান খাজার জন্য দলে জায়গা হারানো  ওপেনার মার্কাস হ্যারিস ফিরেছেন  পাকিস্তান সফরের দলে।

ক্যামেরুন গ্রিনের সাথে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে সুযোগ হয়েছে মিচেল মার্শের। অ্যালেক্স ক্যারির সাথে দ্বিতীয় উইকেটরক্ষক জশ ইংলিশ।

সদ্য কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। তাই পাকিস্তান সফরে ল্যাঙ্গারের জায়গায় অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তার সাথে সিনিয়র সহকারী হিসেবে কাজ করা এন্ড্রু ম্যাকডোনাল্ড।

আসন্ন পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট-ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে  ২৯, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। সীমিত ওভারের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa