
Advertisement
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্যাটিনসনকে দেশে ফিরে নিলে অবাক হয়ে যান নিজেও। সোমবার এক সাক্ষাতাকারে প্যাটিনসন বলেন, আমি যখন ইংল্যান্ড থেকে ফিরে এসেছি তখন আমি কী করব তা জানতাম না। কারণ সাধারণত আমি স্ট্রেস ফ্র্যাকচারের নার্সিংয়ে ছিলাম। নিজেকে নিয়মিত ফিট এবং দলের দেখার জন্য অনেকটাই প্রস্তুত এই পেসার।
আর তাই চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের দিকেই তাকিয়ে আছেন প্যাটিনসন। তিনি বলেন, যদি আমি আবার সুযোগ পেয়ে যাই টেস্ট একাদশে তবে নিজেকে তৈরি করে রাখবো পর পর কিছু টেস্ট ম্যাচ খেলার জন্য। তিন বছর ইনিজুরিতে থাকার পর অ্যাসেজ সিরিজে সুযোগ পেয়েছিলাম। আর তাই আমার পরবর্তী কাজও হচ্ছে, যত বেশি সম্ভব নিজ দেশের হয়ে টেস্ট ম্যাচে বল করা। সুত্র: ক্রিকেট.কম.এইউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



