Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পান্থপথে খাল-কালভার্ট পরিষ্কারে অভিযান শুরু ডিএসসিসির
জাতীয়

পান্থপথে খাল-কালভার্ট পরিষ্কারে অভিযান শুরু ডিএসসিসির

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 2, 20212 Mins Read

পান্থপথে খাল-কালভার্ট পরিষ্কারে অভিযান শুরু ডিএসসিসির

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর পান্থপথে বক্স কালভার্ট পরিষ্কারে শনিবার (২ জানুয়ারি) সকাল থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরের জলাবদ্ধতা নিরসনে এ প্রোগ্রাম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল সাড়ে ৯টায় পান্থপথের পান্থকুঞ্জ পার্ক অংশ থেকে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। তার আগে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনায় সরঞ্জামাদি নিয়ে পান্থকুঞ্জ পার্কের সামনে অবস্থান নেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, আজ দুপুর ১টায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন।

গত বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা থেকে ২৬টি খাল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএসসিসিকে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ২৬টি খালের মধ্যে ১১টি খাল ও বক্স কালভার্ট ডিএসসিসিতে পড়েছে।

খাল হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছেন, ‘নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় তারপরের দিন, শনিবার হতেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল এবং পান্থপথ ও সেগুনবগিচা বক্স কালভার্ট হতে, যেখানে দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য যা শক্ত হয়ে গেছে, বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa