Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাপিয়ার দুই সহযোগী ফের ৫ দিনের রিমান্ডে
জাতীয়

পাপিয়ার দুই সহযোগী ফের ৫ দিনের রিমান্ডে

By Shamim RezaMarch 1, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নরসিংদী জেলা যুব মহিলা লীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী জঘন্যতম অপরাধে জড়িত বলে সিএমএম আদালতে একটি মামলায় রিমান্ড ফেরত প্রতিবেদন দিয়েছে তদন্তকারী কর্মকর্তা।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম আজ রোববার এ প্রতিবেদন দিয়েছেন।

এদিকে এ দম্পতির দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা নুরের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে একইদিন ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ দিদার হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম ফের এ রিমান্ড আবেদন করেন।

বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়া পাপিয়া ও তার স্বামী সম্পর্কে উল্লেখ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে জঘন্যতম অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মর্মে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই অব্যাহত আছে। আসামি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ চক্র গঠন করে অবৈধ মাদক, অস্ত্র ব্যবসা, চোরা চালান, অর্থের বিনিময়ে জমি জখল, বেদখল ও অনৈতিক ব্যবসাসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা যায়। অপরাধ মূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে আর্থিকভাবে অস্বচ্ছল ও স্বল্প শিক্ষিত নারীদের চাকরির প্রলোভনের মাধ্যমে সংগ্রহ করে তাদের দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ও ব্যবহার করে তদবীর বাণিজ্য করে আর্থিকভাবে লাভবান হয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

আরও উল্লেখ করা হয়, রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে আসামিরা গত বছর ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০ দিন এবং চলতি বছর ৫ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ৫১ দিনে ওই হোটেলের সবচেয়ে ব্যয় বহুল প্রেসিডেন্সিয়াল স্যুটসহ আরও দুটি রুম ভাড়া নিয়ে অবস্থান করেন। ভাড়া বাবদ আসামিরা সর্বমোট ৮১ লাখ ৪২ হাজার ৮৮৭ টাকা হোটেল বিল পরিশোধ করেন। প্রতিদিন কম-বেশি আড়াই লাখ করে ৫১ দিনে মোট এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা বারের বিল পরিশোধসহ কম-বেশি সর্বমোট দুই কোটি ৮ লাখ ৯২হাজার ৮৮৭ টাকা ব্যয় করেন। আসামিদের দৃশ্যমান আয় ও ব্যয়ের সঙ্গে চরম অসঙ্গতিপূর্ণ। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগসহ প্রাপ্ত তথ্যাদি যাচাই করে দেখা যাচ্ছে। আসামিরা বর্তমানে অস্ত্র আইনের মামলায় রিমান্ডে রয়েছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামীর সঙ্গে এ আসামিদের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিন পাপিয়া ও তার স্বামীর অন্য দুই মামলায় ৫ দিন করে ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা উভয়ই বর্তমানে রিমান্ডে রয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় পাপিয়ার কাছ থেকে দুটি পাসপোর্ট, নগদ এক লাখ ৭৮ হাজার টাকা, ১৬টি ১ হাজার টাকার জাল নোট, পাপিয়ার স্বামী সুমনের কাছ থেকে দুটি পাসর্পোট, নগদ ১৫ হাজার টাকা, ১১ হাজার ৪৮১ ইউএস ডলার, ৩০১ ভারতীয় রূপি, ৪২০ শ্রীলঙ্কান রূপি, আসামি সাব্বিরের কাছ থেকে দুটি পাসপোর্ট, নগদ এক হাজার ৫০০ টাকা, চারটি ১ হাজার টাকার জাল নোট ও ছয়টি ১০০ টাকার জালনোট এবং আসামি তায়্যিবার কাছ থেকে একটি পাসপোর্ট, নগদ ১৭ হাজার ৫০০ টাকা, দুইটি ডেভিড কার্ড উদ্ধার হয়। ওই ঘটনায় রিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে র‌্যাব।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পাপিয়া ও তার স্বামীদের দেওয়া তথ্যমতে তাদের শেরেবাংলানগর থানাধীন ফার্মগেটস্থ ইন্দিরা রোডের বাসায় গত রোববার ভোরে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব। ওই ঘটনায় শেরেবাংলানগর থানায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুই মামলা করে র‌্যাব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

February 1, 2026
ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

February 1, 2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

February 1, 2026
Latest News
যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: তারেক রহমান

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

‘যারা বাইরে ছিল তারাই আমাদের গুপ্ত বলছে’

স্থগিত

জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.