
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘তাঁর (পাপিয়া) বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দল থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের যদি আরো অপরাধী থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার অপরাধীদের প্রশ্রয় দেয় না। সরকারের সায় রয়েছে বলেই, এসব অপরাধী ধরা হচ্ছে।’
এসময় সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট ছয় লেনের কাজ আগামী জুলাই থেকে শুরু হবে বলে জানান সেতুমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



