Advertisement
জুমবাংলা ডেস্ক: পাবনায় কাশমেরি রেস্টুরেন্ট থেকে আনা ইফতার খাওয়ার পর জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের নয় বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন৷

এ ঘটনায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুল ইসলামের করা একটি মামালায় রেস্টুরেন্টটির মালিক হাসানুর রহমান রনি এবং দুই ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বুধবার সন্ধ্যায় পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে ওই আদালতের নয় বিচারকের সবাই ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন৷

তিনি বলেন, ‘অনুষ্ঠানের জন্য পাবনা শহরের কাশমেরি রেস্তোরাঁ থেকে ইফতারি আনা হয়৷ ইফতার খেয়ে একে একে অন্তত ৩০ অসুস্থ হন৷ বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ছয়জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়৷ অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন৷’

পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুল ইসলাম, ‘আমি ও আমার স্ত্রী ইফতার খেয়ে চরম অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি৷ পরে আমি নিজে বাদী হয়ে পাবনা থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করি৷’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.