
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপসহকারী পরিচালক, মােঃ মােস্তাফিজুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, মামলার আসামী হুমায়ুন কবির মজুমদার অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতিমূলকভাবে ভূয়া আবেদনপত্র ও ভাউচারাদী প্রস্তুতপূর্বক অপরাধমূলক অসদাচারনের মাধ্যমে নিজেই অনুমােদনের মাধ্যমে কলেজের ছাত্র সংসদ, উন্নয়ন তহবিল, বিবিধ তহবিল এবং ভর্তি কার্যক্রম ও ফরম পূরণ তহবিল থেকে মোট ৫৬ লাখ ৮ হাজার ৯৮৬ টাকা অগ্রণী ব্যাংক লিঃ, কলেজ গেইট শাখা, পাবনা হতে চেকের মাধ্যমে উত্তোলণ করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে আত্মসাত করেছে।
উক্ত অপরাধের ফলে দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় আসামীর বিরুদ্ধে উক্ত মামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



