Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম
জাতীয় স্লাইডার

পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

By Arif ArmanApril 24, 20262 Mins Read

সংঘর্ষ

Advertisement

ফেনী শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফাহিম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফাহিম জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে সাঈদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে ফাহিম ও তার এক বন্ধু শহরের ‘আবদুল খালেক অ্যান্ড সন্স’ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। লাইনে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেল ফাহিমের গাড়িতে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

তবে এর ১০-১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষরা ফাহিমের মাথায় হেলমেট দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি

আহত ফাহিমের মা কহিনুর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তেল নেওয়ার জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে সে বের হয়েছিল। তুচ্ছ ঘটনায় যারা আমার ছেলেকে এভাবে মেরেছে, আমি তাদের বিচার চাই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ব্যারিস্টার ফুয়াদ

    শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

    July 12, 2026
    বৃষ্টিপাত

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

    July 12, 2026
    দরিদ্র গৃহবধূ

    ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

    July 12, 2026

    Latest News

    ব্যারিস্টার ফুয়াদ

    শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

    বৃষ্টিপাত

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

    দরিদ্র গৃহবধূ

    ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

    BD-PAK

    পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

    PM

    জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

    বন্যা পরিস্থিতি

    বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

    ঝড়ের শঙ্কা

    রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    এইচএসসি ও সমমান পরীক্ষা

    চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

    Sangsad

    প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

    পাউবো

    এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa