Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পার্কের দিঘি: গাইবান্ধা শহরের বুকে যেন এক ‘স্বচ্ছ সরোবর’
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

পার্কের দিঘি: গাইবান্ধা শহরের বুকে যেন এক ‘স্বচ্ছ সরোবর’

By Hasan Majorএপ্রিল 1, 20232 Mins Read

Advertisement
রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে: ছোট্ট শহর গাইবান্ধা। একপাশে বয়ে গেছে ঘাঘট নদ। অন্য তিনদিকে ব্যস্ত সড়ক। শহরের মাঝখানে ঠিক যেন হৃদপিণ্ড বরাবর স্বচ্ছ টলটল করছে এক সরোবর। শহরবাসীর কাছে এটি পার্কের দিঘি নামে পরিচিত।

গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পুকুরে মুগ্ধ হয়েছিলেন প্র‍য়াত গীতিকার ও জ্যোতিষ শাস্ত্রবিদ কাওসার আহমেদ চৌধুরীও। ‘ছুটির দিনে’ সাময়িকীতে প্রকাশিত তাঁর রাশিফল কলামে লিখেছিলেন, শহরের বুকে এত সুন্দর সরোবর তিনি আর কোথাও দেখেননি।

শুধু কাওসার আহমেদ নন, পার্কের দিঘির প্রশান্তিতে মুগ্ধ এ শহরের ছোটবড় সবাই। সে কারণে শান্ত সকালে, দারুণ দুপুরে, ব্যস্ত বিকেলে, স্নিগ্ধ সন্ধ্যায় কিংবা রাতের নির্জনতায় এ পুকুর মুখর থাকে গালগল্প আর আড্ডায়।

শহরের বাসিন্দা শাহাবুল শাহীন বলেন, পুকুরটি এ শহরের হৃদপিণ্ডস্বরূপ। এখানে এসে প্রাণভরে শ্বাস নিতে পারেন সবাই। তাই কাজের ফাঁকে কিংবা অখণ্ড অবসরে এ সরোবর সবসময় সরগরম থাকে।

জেলা তথ্য বাতায়ন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ১৯২৪ সালে গাইবান্ধা পৌরপার্ক প্রতিষ্ঠিত হয়। এর মাঝখানে খনন করা হয়েছে একটি দিঘি। এ কারণে এটি পার্কের দিঘি নামে পরিচিত। এটি শহরের ভেতর একমাত্র বিনোদনকেন্দ্র। এ পুকুরে মাছচাষও করা হয়।

সম্প্রতি গিয়ে দেখা যায়, পুকুরের পাড়ে অনেকে বেড়াতে এসেছেন। দক্ষিণ পাড়ে এক শিশু তার নিজের জন্য কেনা খই ছড়িয়ে দিচ্ছে পুকুরে। সেগুলো খেতে জলের নিচে ভিড় জমিয়েছে মাছের ঝাঁক।

শিশুটি বলল, মাছকে খাওয়াতে তার ভালো লাগে। এ কারণে সে খই ছড়িয়ে দিচ্ছে।

পুকুরটির চারপাশে চারটি শানবাঁধানো ঘাট রয়েছে। মাঝে ফোয়ারা স্থাপন করা হলেও এখন তা বন্ধ। উত্তরপাশের ঘাট থেকে পুকুরে ঘুরে বেড়ানোর জলযান রয়েছে।

শনিবার গিয়ে দেখা যায়, উত্তর ঘাটে দুটি জলযান। একটি রাজহাঁস, আরেকটি মিকি মাউস আকৃতির। এর মধ্যে মিকি মাউসে করে পুকুরে ঘোরানো হচ্ছে। জলযানটিতে শিশুদের পাশাপাশি বড়রাও চড়ে বেড়াচ্ছেন।

জলযানটি পরিচালনা করছিলেন মো. শহিদ। তিনি জানালেন, এসব জলযান পৌরসভার তত্বাবধানে পরিচালিত হয়। পুকুরে এক চক্কর দিতে জনপ্রতি ২০ টাকা নেওয়া হয়। তিনিসহ দুজন পৌরসভার চাকরি করেন।

পুকুরের পূর্বপাশের ঘাটে আড্ডা দিচ্ছিলেন অনেকে। এ পাড়ের ফুটপাতে খুঁটিনাটি অনেক জিনিসের পসরাও বসিয়েছেন হকারেরা। কেউ কেউ বললেন, পাড়টি যেন হকারদের পুরো দখলে না যায়।

পশ্চিমঘাটে জিরাফ, জেব্রাসহ নানা প্রাণীর ভাস্কর্য রয়েছে। এ ঘাটেও অনেকে গালগল্প করছিলেন। ছিল তরুণ-তরুণীদের জুটিও।

এক জুটি জানায়, জায়গাটা নির্ঝঞ্ঝাট হওয়ায় এখানে আসতে ভালো লাগে।

জেলা তথ্য বাতায়ন ও স্থানীয় বাসিন্দা সূত্রে আরও জানা যায়, গাইবান্ধার সব আন্দোলন ও বিনোদনের মূল কেন্দ্র হলো পৌরপার্ক। আর পার্কের মাঝখানে খনন করা হয়েছে এই পুকুর। সে কারণে এটি শহরবাসীর বিনোদনের মূল আকর্ষণ হয়ে উঠেছে।

এই আকর্ষণ যেমন এড়াতে পারেননি গীতিকার কাওসার আহমেদ চৌধুরী, তেমনি এড়াতে পারেন না এখানে বেড়াতে আসা কোনো দর্শনার্থীই। শহরের ভেতর এমন স্বচ্ছ সরোবর গাইবান্ধা ছাড়া আর কোন শহরেই বা আছে?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa