Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পার্কে অভিযান চালালেন এমপি, পুলিশে দেয়া হলো শিক্ষার্থীদের
জাতীয়

পার্কে অভিযান চালালেন এমপি, পুলিশে দেয়া হলো শিক্ষার্থীদের

By Sibbir OsmanJuly 16, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিচ্ছিলো ছেলে-মেয়েরা। হঠাতই সেখানে পুলিশ নিয়ে হাজির হন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়ায় শিক্ষার্থীদের পুলিশে দেন তিনি। আজ নোয়াখালীতে এ ঘটনা ঘটে। তবে কোন পার্কে অভিযান চালানো হয়েছে সেটি জানা যায়নি।
পার্কে অভিযান চালালেন এমপি, পুলিশে দেয়া হলো শিক্ষার্থীদের

Advertisement

অভিযানের পর নিজের ফেসবুক আইডিতে ছবিসহ স্ট্যাটাস দেন এমপি। সেই স্ট্যাটাসে তিনি অভিভাবকদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, অভিভাবকদের বলছি আপনার সন্তানের খোঁজ খবর নিন। স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরাঘুরি করছে কিনা খবর নিন। কোথায় যাচ্ছে লেখাপড়ায় করছে কিনা খেয়াল রাখুন। স্পষ্টভাবে বলছি, স্কুল কলেজ চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী পার্কে ঘুরাঘুরি করলে পুলিশ থানায় ধরে নিয়ে শাস্তি প্রদান করবে। আজকে স্কুল-কলেজ চলাকালীন সময়ে পার্কে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে দেখে পুলিশ থানায় নিয়ে গেছে। আমি পুলিশকে বলে দিয়েছি ওদের অভিভাবকরা থানায় আসলে তাদের দায়িত্বে ওদের সর্তক করে ছেড়ে দিবে। আশাকরি এই ধরনের ঘটনা পুনরায় না হউক।

এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ফেসবুক ব্যবহারকারীরা প্রশংসা করছেন এমপি একরামুলের। পাশাপাশি স্ট্যাটাসে ছবি ব্যবহার করায় কেউ কেউ আবার সমালোচনাও করছেন।

এমপি একরামুলের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, ৫ ঘণ্টা আগে তিনি স্ট্যাটাসটি দেন। এর মধ্যে স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ১ হাজার ৮০০ বারের বেশি। কমেন্টস করেছেন ১ হাজার ৭০০ জন।

রাজু ম্যাক্স নামে একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, শাসনটা একদম ঠিক আছে। ছবি তুলে ফেসবুকে দেওয়া, সরাসরি থানায় পাঠানো ব্যাপারটা হিতে বিপরীত হতে পারে৷ ছবি তুলে ফেসবুকে দিছেন এক শ্রেণীর মানুষ আছে এই ছবিগুলা দিয়া তাদেরকে ট্রোল করবে। তখন কোনো ছেলেমেয়ে কোনো অঘটন ঘটালে এই দায়ভার কে নিবে। তাই শাসন করেন থানায়ও পাঠান পরিবারকেও জানান কিন্তু ছবি তুলে ফেসবুকে দেবার দরকার নাই।

প্রদীপ সাহা লেখেন, প্রতিটি ক্ষেত্রে আপনার পদচারণায় আমরা মুগ্ধ। আপনার জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা রইলো। এমপি মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এসব অনিয়ম আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। নোয়াখালীবাসী সারাজীবন কৃতজ্ঞতার সাথে আপনাকে স্মরণ করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

July 18, 2026

Latest News

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa