
গতকাল বুধবার সন্ধ্যায় র্যাবের হাতে আটক হন খালেদ। এর আগে তার পরিচালিত ফকিরাপুলের ইয়ং মেনস ক্লাবে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত, জব্দ করা হয় বিপুল পরিমাণ ম’দসহ নে’শাজাতীয় দ্রব্য, জুয়া খেলায় ব্যবহৃত প্রায় ২৫ লাখ টাকা। গোয়েন্দা সূত্র জানায়, এদিন সকালেই সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তার।
গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বলেন, খালেদ মাহমুদ ভূঁইয়া ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ পাঁচ জন সিঙ্গাপুর এয়ারলাইন্সের সকালের একটি ফ্লাইটে দেশ ছাড়তে চেয়েছিলেন। ভোরে তারা সে উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও যান। তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য থেকে তাদের সন্দেহ হয়, তারা বিমানবন্দরেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তে পারেন। এ আতঙ্ক থেকে তারা বিমানবন্দর থেকে ফিরে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



