Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাহাড়ের সন্ত্রাস দমনে স্থলবাহিনীর সঙ্গে আরও সম্পৃক্ত হবে বিমানবাহিনী
জাতীয়

পাহাড়ের সন্ত্রাস দমনে স্থলবাহিনীর সঙ্গে আরও সম্পৃক্ত হবে বিমানবাহিনী

By Tarek HasanJune 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমেন বাংলাদেশ বিমানবাহিনী স্থলবাহিনীর সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাংলাদেশ বিমানবাহিনী স্থলবাহিনী

Advertisement

তিনি বলেছেন, আমাদের সমস্ত রকম সক্ষমতা আছে। যদি স্থলবাহিনীর কোন প্রয়োজন হয় অবশ্যই আমরা এয়ার সাপোর্ট দিতে পারব। আমাদের পুরোপুরি সক্ষমতা আছে। এ ছাড়াও দৈনন্দিন যে কার্যক্রম আছে সেগুলো আমরা করে যাচ্ছি। আমরা সম্পূর্ণভাবে যৌথ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আছি। প্রয়োজন হলে আরও বেশি সম্পৃক্ত হবো। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমাদের বিমান বাহিনীর সক্ষমতা আছে।

বুধবার (১২ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নব নিযুক্ত বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা কারো সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের আঘাত করার চেষ্টা করে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকবো।

তিনি আরও বলেন, যৌথ বাহিনীর যে অভিযান চলছে তার মধ্যে আমাদের বিমান বাহিনী রয়েছে। আমাদের অত্যাধুনিক ইউ এভি (ড্রোন এয়ারক্রাফট) আছে। বর্তমান সরকার আমাদের এটা দিয়েছেন। যখনই প্রয়োজন হচ্ছে আমরা তখনই ব্যবহার করছি। এ গুলোর মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স গ্যাদার করছি এবং যাদের প্রয়োজন তাদের সঙ্গে এটা আমরা শেয়ার করছি।

বিমান বাহিনী প্রধান বলেন, করোনার আগে প্রধানমন্ত্রী আমাদেরকে মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফটের জন্য বলেছিলেন। এর জন্য সে সময় আমরা অনেকদূর এগিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমাদের কোভিড হল। বৈশ্বিক মন্দা চলছে যার জন্য আমাদের অর্থনৈতিক চাপ পড়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। কিন্তু সেই জন্য আমাদের কোন কিছু বন্ধ থাকবে না। সাময়িকভাবে মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফটের কার্যক্রম বন্ধ রয়েছে। আশাকরি খুব শিগগিরিই বিমান বাহিনীতে আমরা ভালো ভালো বিমান পাব।

বুধবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেন। এরপরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী বিমান বাহিনীর প্রধানের স্ত্রী সালেহা খান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর বার্তা

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa