
আগামী ১ জুন থেকে আবার মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। ফাইনাল ম্যাচ হবে ২০ জুন। এর আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নিচ্ছে আয়োজকরা। নতুন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বদলি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো। ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট।
পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বদলি প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন সাকিব আল হাসান এবং মাহুমদউল্লাহ রিয়াদ। প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আর এদিকে মাহমুদউল্লাকে দলে ভিড়িয়েছে মুলতান সুলতান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



