জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব মো. শরীফ উদ্দিন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

Advertisement
আজ সোমবার সন্ধ্যা ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্রায় দেড় মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেডিয়ামে এবং বেলা ১২টায় জয়পুরহাট সদর উপজেলার নিজ গ্রাম রামকৃষ্ণপুরে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



